Thursday, July 20, 2023

July 2023

সাহিত্যের অঙ্গনে !! July 2023


সুখের সাথী // পার্থ দত্ত

সাহিত্যের অঙ্গনে !! July 2023 



সুখের সাথী  
     পার্থ দত্ত

ভুলভুলাইয়া জীবনে একাকী সন্তরণ
পিঠে নিয়ে বোকার তকমা।
গ্যালারি পূর্ণ মন্তব্যগুলো
বোঝেনা নোনাজলের মূল্য ,
কারণ একটায়
অন্ধকার পকেট।

অবশেষে মোহনার অন্তে
দেখে মেলে আস্ফালিত বিজয় পতাকা ,
ঠিক তখনি ---
শিখরের পাদদেশে বয়ে যায়
চেনা মুখের স্রোত।

Monday, July 17, 2023

সাহিত্যের অঙ্গনে !! July 2023




বাল্যকালের দুষ্টুমি // তসলিমা লস্কর

সাহিত্যের অঙ্গনে !! July 2023


বাল্যকালের দুষ্টুমি 
তসলিমা লস্কর


পড়তে গেলাম পাঠশালাতে
বেতের লাঠি নিয়ে হাতে ,
এলেন শিক্ষাগুরু
ভয়ে বুকটা দুরুদুরু।
যেই না লাঠি পড়লো পিঠে
উহঃ আহঃ আওয়াজ ওঠে !
দিলাম দৌড় রুদ্ধশ্বাসে
 কেউ নেই তো আশেপাশে !
 লুকিয়ে গেলাম ধানের ক্ষেতে,
বেরিয়ে এলাম নিশিত রাতে।
চুরি করতে মায়ের শাড়ি,
খাটের নিচে হামাগুড়ি।
একটা শাড়ি বাহুতে চেপে
বেরিয়ে এলাম ধুলো মেখে।
কোথাও কেউ নেই তো কাছে !
উঠলাম গিয়ে আমের গাছে।
শাড়ি জড়িয়ে দুই ডালে,
ঘুমিয়ে গেলাম তার তলে।
নেমে এলাম লুকিয়ে ভোরে।
খিদে পেয়েছে ভীষণ জোরে !
মতিলালের কলা বাগানে ,
গেলাম আমি সংগোপনে‌।
চট জড়ানো কলার কাঁদি,
রেখে গেছেন বস্তা বাঁধি।
পেকে হলুদ পুরোপুরি,
খেয়ে নিলাম উদর ভরি।
এমন করে দুদিন গেলো,
 পরদিন আবার সন্ধ্যা হলো।
যেই শুয়েছি আমের ডালে,
 একটা কলা পরল তলে।
বাবা নিচে দাঁড়িয়ে ছিলো 
ভাবলো হঠাৎ একি হলো !
তাকিয়ে দেখে উপর পানে,
ঝুলে আছি আমি ওখানে ।
বাবা বলে চেঁচিয়ে তখন,
 দেখে যা- তোরা বাঁদর নাচন-
নামা ওকে ঘাড়টা ধরে,
গাছের মাথায় রাত দুপুরে !
ওই তো বাঁদর আছে বসে
জোরসে দু,ঘা দেবো কষে।
সবাই ঘিরে গাছের গোড়া
দেখে চক্ষু ছানাবড়া

বঙ্গভূমি // অনুপ কুমার জানা

সাহিত্যের অঙ্গনে !! July 2023

বঙ্গভূমি
অনুপ কুমার জানা

বঙ্গভূমিতে জন্ম আমার
প্রণাম জানাই এ'মাটিকে ,
সবুজ সতেজ ক্ষেত সমূহ
সোনালী ফসল দিকে দিকে ।

বিদ্যাসাগরের ভূমির মাটি
মহানুভবতার সাড়া জাগায় ,
কাঁদতো প্রাণ অপরের দুঃখে
সমস্ত উজাড় দয়ায় মায়ায় ।

মাতঙ্গীনির বীরাঙ্গনার পরশে
উজ্জ্বলতম ভারত বিপ্লবীকতায় ,
দেশের জন্য তার আত্মত্যাগ
প্রাণও বলি কি নিঃস্বার্থতায় !

ক্ষুদিরাম বসুর স্বদেশ প্রীতি
স্বদেশীকতা যে হৃদয়ে জাগে ,
কতো অল্প বয়সে দেশপ্রেম
ভাবলে আজও আবাক লাগে ।

রবীন্দ্রনাথ ঠাকুরের স্বপ্ন ভূমি
শান্তিনিকেতন এক নব চেতনা ,
বিশ্ব মাঝে ওই বিশ্বভারতী
ছাতিম তলায় কতো ভাবনা ।

নেতাজী সুভাষের ব্রিটিশ অনিহা
আই সি এস খুশিতে প্রত্যাক্ষাণ ,
গৃহবন্দি থেকে বিদেশ পাড়ি
বঙ্গ ভূমিরই গর্বের সন্তান ।

বিবেকানন্দের প্রগাঢ় হিন্দুত্ববাদ
শিকাগো সম্মেলনে উষ্ণ বাগ্মীতা ,
বিশ্ব দরবারে ভারতের জয়গান ,
তারও জননী এই বঙ্গমাতা ।

সি আর দাশের প্রবিত্র বিপ্লবীকতা
নড়েছে টনক ব্রিটিশ গভর্নরের ,
বিনয়-বাদল-দিনেশের সাহসীকতা
জাগিয়েছে দেশাত্মবোধ সর্ব স্তরের ।

পরাধীন ভারতে ব্রিটিশ অত্যাচার
প্রতিবাদ শুরু এখান থেকে ,
প্রদ্যোৎ ভট্টাচার্য , মানবেন্দ্র রায়
মান্যতা দিয়েছে এ'মাটিকে ।

গুপ্ত সভা-সমিতি সে সময়ে
চলতো ভালোই ইংরেজ আমলে ,
গদ্দারিকতা ছিল না মোটে
বাংলার গর্ব কতো সে আমলে ।

কোথায় আজ সে সব দিন
কোথায় গেল সে সব মানুষ ,
প্রকৃতি আছে নিজ চেতনায়
মানুষ আজ বড্ড বেহুঁশ !

বৃষ্টির অভাবে // ডা: জাফর মোল্লা

সাহিত্যের অঙ্গনে !! July 2023

 


বৃষ্টির অভাবে
ডা: জাফর মোল্লা

বৃষ্টির অভাবে মরছে যে ভাবে
সবুজ বৃক্ষ রাজি।
করছে লড়াই তপ্ত হাওয়ায়
জীবন রেখে বাজি।।

উঁচিয়ে মাথা বলছে কথা
মেঘের দলকে ডেকে।
আর কতো দিন থাকবে গহীন 
তালা দিয়ে মুখ ঢেকে।।

যাচ্ছে ফেড়ে সকলেরে
কলিজার ঘর।
দহন জ্বালায় জান যায় যায়
শেষ হচ্ছে আশা বাঁচার।।

ধুলো ধোঁয়ায় ভরে যে রয়
ধরার চারিধার।
আপন নীড়ে করুন সুরে
করছে সব চিৎকার।।

নীর ছাড়া নীড় হারা
হয়েছে কতো জীবন।
তৃণভূমি সব মরুভূমি ভাব
হচ্ছে পেয়ে দহন।।

কোরোনা আর মুখটা ভার
ঝরাও বারিস ধারা।
তব পরসে যাক ভেসে
মনের তপ্ত খরা।।।

দুঃস্বপ্ন // অম্লান বাগচী

সাহিত্যের অঙ্গনে !! July 2023



দুঃস্বপ্ন
অম্লান বাগচী

প্রচণ্ড ধাক্কার বেশে এলো দুঃস্বপ্ন। আঘাতে সে
মিতব‍্যয়ী নয় কোনদিনও।

বিকট শব্দে কান ঝালাপালা হয়ে যাওয়ার উপক্রম

ভুল কার ছিল, চালকের না সিগন‍্যালের
নাকি চাপা আলোর মতো ভবিতব‍্য নিজের ভালোটা
বুঝতে না পারায় রেললাইন থেকে উপড়ে গেল
পুরো শরীর ---- সে সব নিয়ে আলোচনার সময়
                                                 তখন ছিল না।

চোখে ঝলসে উঠলো অন্ধকার। হাত থেকে হাত
গেল ছেড়ে। স্বর থেকে চিৎকার অনিবার্য জৈবনিক
তাগিদে বেরিয়ে এলো। রাতের ঘুমের উপর নেমে
এলো মুখোমুখি ধাক্কার চরম বিভীষিকা। এরপরও
চেয়ে দেখতে হয়। দেখতে হয় কীভাবে দুর্ঘটনা
দুঃস্বপ্নের রূপ নেয়। তাই ধীর পায়ে উঠে এসে দেখি,

একটার পর একটা বগির মতো দুমড়ে মুচড়ে পড়ে
                             আছে আমার সাধের স্বপ্নগুলি।

খুব সহজ // বৃন্দাবন ঘোষ

সাহিত্যের অঙ্গনে !! July 2023



খুব সহজ
 বৃন্দাবন ঘোষ


তুমি পথ বদলে ফেলেছ বলে মন টাও আমার থেকে তুলে নিয়েছ, 
এ আমার কাছে খুব দুঃখের।

আমি কোন দিনই তোমার মনে আঘাত করার মতো কিছু বলি নি।
আর কেনই বা বলব।
তুমি আমার তেমন কোন ক্ষতি কর নি।

এ ব্যাপারে আমি তোমাকে কোন দোষ দিতে পারব না।
এ কথা আমি নির্দ্বিধায় বলব।
মিথ্যা দোষ দিয়ে তোমায় ফুঁড়ি করব না।

কিন্তু তুমি আমায় বলত ঠিক কোন কারণে তুমি তোমার মনটা পরিবর্তন করে ফেললে।
ঠিক কোন কারনে আমাকে তোমার আর একদম ভালো লাগে না।
ঠিক কোন কারনে তুমি আমাকে নিদারুণ ঘৃণা কর।
জানতে ইচ্ছে করে খুব।

তুমি তো মুখ ঘুরিয়ে রেখেছ।


জানি তুমি বরাবর অভিমানী।

তুমি আমার কাছে এস।অনুরোধ আমার।
তোমার অভিমান আমি ভাঙবই। কতবার তো ভেঙেছি।
এ কাজ আমার কাছে অতি সহজ।
খুব সহজ একেবারে।
 


নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন