Friday, October 28, 2022

সাহিত্যের অঙ্গনে ।। পঁচিশতম সংখ্যা ।। 28 October 2022।।


সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। পঁচিশতম সংখ্যা ।। 28 October 2022।।


সাহিত্যের অঙ্গনে

এই সংখ্যার সূচী.....






ভুত চতুর্দশী ।। অনুপ কুমার জানা


সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। পঁচিশতম সংখ্যা ।। 28 October 2022।।

সাহিত্যের অঙ্গনে



ভুত চতুর্দশী
অনুপ কুমার জানা 

ভুত আমরা , প্রেত্নী আমরা  ,
আমাদের অবস্থান নির্জন স্থানে ,
ঘন অন্ধকারে বিরাজ আমাদের
অমাবস্যা তিথিতে উল্লাস আমাদের মনে । 

ভুত চতুর্দশী তে আমরা বেরোই রাস্তাঘাটে
রক্ত খিদে সেদিন মোদের চরমে ,
চলার পথে যে মানুষকে কাছে পাই --
খপ্ করে ধরে মট্ করে ঘাড়টি তার মটকাই । 

জল আমাদের স্বাদ দেয় নাই মোটে
রক্ত পানে পিপাসা মোদের মিটে ,
অন্ধকার যেখানে আমাদের সাহস সেখানে
মানুষের গন্ধে উদরের ক্ষিদে বাড়ে মহানন্দে । 

বুড়ো অমাবস্যাতে আমরা হাঁসি খিলখিলিয়ে ,
রাস্তার ধারে গাছ পেলেই বসি ঢ্যাং দুলিয়ে ;
মানুষ দেখলেই লাফদিয়ে নামি নীচে
কোন চালাকিতেই পার পাবে না আমাদের কাছে । 

নিরাকার , সাকার দু'ভাবেই থাকতে পারি মোরা
আমাদের অবস্থান সর্বদাই অধরা ,
কোন যান-বাহন পারবে না আমাদের সাথে ছুটতে
আক্রোশ আসবে যার প্রতি , যাই তার গলা টিপতে ! 

আলো আমাদের যম , থাকি আলো থেকে দূরে
তোমরা বাতি জ্বেলে থাকো নির্ভয়ে ,
আমাদের শান্তিকে বিঘ্নিত কোরো না কভুও ,
আমরা হাঁসি হোহো করে  তোমাদের পরলোকে পাঠিয়ে। 

শেওড়া গাছ আমাদের অতি প্রিয় ,
দিনের আলোয় সেখানে থাকি চুপ করে ,
রাত বাড়ার সাথে শক্তি বাড়ে চড়চড়িয়ে
জীবন্ত মানুষের রূপ ধরে ঢুকি পরিবারে । 

অবুঝ তোমরা কতো , বোঝনাক একটুও
কতো সহজেই ধুলি মাখ চোখে ,
একই সাথে থাকা-খাওয়া-শোয়া মিটিয়ে ‌
অন্ধকারে ফিরে যাই ঘাড়টি মটকিয়ে । 
সাহিত্যের অঙ্গনে


অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের  শীতল চন্দ্র জানা 
র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং
 ‌‌নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার। 
শিক্ষা : বি এস সি অনার্স (রসায়ন) ।

মা ।। সুজিত কুমার রায়


সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। পঁচিশতম সংখ্যা ।। 28 October 2022।।

সাহিত্যের অঙ্গনে


মা
সুজিত কুমার রায়


ভোলা বাবার বুকের উপর
  দাড়িয়ে আছে মা যে আমার
জবাফুলের মালা পরে
     রূপ হয়েছে রাঙা যে তার 

ঐ যে ভীষণ উগ্ররূপে
           ভয়ংকরী মা আমার
সামনে পেলেই হৃদয় শান্ত
            আকুল যে হয় মনটা সবার। 

সবার জন্যে মায়ের আশীষ
              যেথায় থাকুক যে যেখানে
ধন্য হবে সেদিন যদি
                মায়ের পরশ পাও সেখানে

ভয়ঙ্করী রূপের ধরন
             বদল করে যেথায় যেমন 
প্রমাণ হয় যে এটাই শুধু
           শিশুর কাছে মা যে যেমন।
সাহিত্যের অঙ্গনে

সুজিত কুমার রায়

রোদ জোস্নার বান ।। তপন ঘোষ


সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। পঁচিশতম সংখ্যা ।। 28 October 2022।।

সাহিত্যের অঙ্গনে
রোদ জোস্নার বান
তপন ঘোষ 

জাগাতে চেয়েছিলাম উত্তাপে আমার 
ভালোবাসা তোমার, 
হতে চেয়েছিলাম সূর্য 
অনন্ত কোটি বছর রোদ জোস্নায় 
চেয়েছিলাম ভাসাতে তোমায়।
ভরে দিতে চেয়েছিলাম
দু-চোখে তোমার আকাঙ্খা, স্বাধীনতার,
ঢেকে  দিতে চেয়েছিলাম
মমতা আর বিশ্বাসে
তোমার চোখ,মুখ আর হৃদয়। 
আলোয় আলোয় চাঁদকে ঝলসে দিয়ে
গভীর রাতে নক্ষত্র মালাকে সাজিয়ে, 
পৃথিবীর সবটুকু অন্ধকার
আলোয় ভরাতে চেয়েছিলাম আমি। 
পারিনি আমি,
লাঙ্গলের যোয়ালে হয়তো ক্লান্ত আমি
তবুও জানি, 
কোনো একদিন সফল নাবিকের মতো
রোদ  জোস্নায় ভরে দেবো এ পৃথিবীকে।

সাহিত্যের অঙ্গনে


তপন ঘোষ
রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর 
পেশায় ব্যাঙ্ক কর্মী ।
নেশা কবিতা লেখা 
প্রকাশিত কাব্যগ্রন্থ 
অন্তরীক্ষে  দহন
  মুক্ত রাশি রাশি
হে নিঃসঙ্গ তুমি বিহঙ্গ হও 
অনিত্য যে সুর নিত্য বাজে

এখনকার শীতকাল ।। সোমনাথ ঘোষ


সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। পঁচিশতম সংখ্যা ।। 28 October 2022।। 

সাহিত্যের অঙ্গনে
এখন কার শীতকাল
সোমনাথ ঘোষ 

যুগের সাথে বদলে গেছে
আছে ‌মানুষ যতো
আমি কিন্তু আছি এক‌ই রকম
ঠিকই আগের মতো। 

এখন তাদের নেইকো‌ রুচি
পায়েস পিঠের‌ পরে
কেক প্যাস্ট্রী ভীষণ প্রিয়
নেই অনিহা ইহার পরে। 

খেজুর রসের নেইকো কদর
মন ভরাতে চাই সবার এখন
রাম হুইস্কি আর সোডার জল
এটাই এখন স্ট্যাসাস সিমবল। 

আগের দিনে শীতের সময়
কোন এক ছুটীর দিনে
পাড়ার যতো ছেলে মেয়ে
বনভোজনে মাততো গিয়ে। 

এখনও দেখি যায় তারা সব
চারচাকা ম্যাটাডোর ভাড়া করে
সঙ্গে নিয়ে রাঁধুনি ঠাকুর চাকর
বাজিয়ে ডি জে বুকে ধাক্কা দিয়ে 

পড়ন্ত বেলায় দেখি আর ভাবি
ফেলে আসা সেই সোনালী দিন 
আসবে না আর ফিরে কোনদিন
নেই যে জানা আছে কোথায় 
ফিরে পাবার চাবি।
সাহিত্যের অঙ্গনে

সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী। 
শিক্ষাগত যোগ্যতা। বি কম। 
নিবাস -চন্দননগর।

অবাক লাগে দেখে ।। ডা: জাফর মোল্লা



সাহিত্যের অঙ্গনে
অবাক লাগে দেখে
ডা: জাফর মোল্লা 

অবাক লাগে  দু নয়নে দেখে
                  এ সমাজে কতো কাণ্ড।
                  লুকিয়ে থাকে পোশাকের ফাঁকে
                  ছদ্দবেশি কতো ভণ্ড।।
অতিক্রান্ত যৌবন বৃদ্ধ এমন
                  বিয়ে করছে ষোড়শী।
                  অর্থের লোভে এমন ভাবে
                  বিক্রি হচ্ছে রূপসী।।
স্বামী সন্তান ফেলে যাচ্ছে চলে
                 গৃহবধূ কতো জন।
                 বয়সের বিচার করে না আর
                 মজলে মনে মন।।
ধর্মীয় রীতি হয়েছে ইতি
                কোন ভেদাভেদ নেই।
                নেমে গেছে মানুষ নিজে
                পশুর থেকে নীচে ই।।
নেতা মন্ত্রী পেয়ে গদি
                 উঠছে ফুলে ফেঁপে।
                 অনাহারে পথের পারে
                 কতো মরছে ক্ষুধায় কেঁপে।।
আয় না করে পথে ঘাটে ঘোরে
                 ফাটকাবাজ কতো।
                 গাড়ি বাড়ি ধন কতো লোকজন
                 তাদের সাথে থাকে মতো।।
ঠকছে লোক ঠকাচ্ছে লোক
                 উভয় বিবেকবান।
                 যে ছলচাতুরি করে বাহাদুরি
                 এখন বেশি তার সম্মান।।
সাহিত্যের অঙ্গনে

জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা

I’m in you ।। Sayantan Roy


সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। পঁচিশতম সংখ্যা ।। 28 October 2022।।

 
Sahityer angone


I’m in you
Sayantan Roy 

When,I see you in my dreams
‘ Cause of, you’re inside in my mind.
When ,I touch you by my sense.
‘ Cause of, you’re my soul. 

When you come to close.
Then, I miss myself in you.
When you raise your hands.
Then, I become astonished. 

Really I am spellbound watching you.
‘ Cause of, you’re inspiration to me.
Really I’m divotted to your love.
‘ Cause of, your love is full of truth and faith. 

Hence, I’ll never forget you.
Hence, I never want to loss you.
Now, asking myself where are you?
Now, finding myself in you.

Sahityer Angone

Sayantan Roy

student.
Associated with teaching and writing.
Special hobbies are reading books and singing.

Friday, October 21, 2022

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।।

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।।

শীত ঋতু ও আমি ।। সায়ন্তন রায়

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।। 
সাহিত্যের অঙ্গনে


শীত ঋতু ও আমি
সায়ন্তন রায় 

ওহে, শীত ঋতু
তুমি এসেছো মোর দুয়ারে
খুলে দিলাম দ্বার
প্রবেশ করো মনের গোচরে। 

তোমায় গ্রহন করি
আলিংঙ্গন করি আমার শরীরে
তোমার স্পর্ষ লাগুক
আমার মনে ও সর্ব অঙ্গে। 

তোমার ছোঁয়ায় 
এ হৃদয় নৃত্ত করে প্রতিবার
তোমার হিম মিশ্র
সূর্যালোকে করি স্নান আবার। 

প্রতি বছর আনো তুমি
ভিন্ন ভিন্ন উপলব্ধ
থাকি তাই আমি
অপেক্ষায় প্রতি অব্দ। 

ওহে, শীত ঋতু
তোমায় করি আহ্বান
প্রতি বছর এমনি করে
এসো নিয়ে ভালোবাসার বান। 
সাহিত্যের অঙ্গনে


সায়ন্তন রায় 

পড়াশুনার সাথে গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত 
নেশা লেখা লেখি , এবং
বিশেষ পছন্দ  গান করা এবং বই পড়া।

খন্ড চিত্র ।। কৃষ্ণেন্দু নস্কর

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।।

সাহিত্যের অঙ্গনে


খন্ড চিত্র
কৃষ্ণেন্দু নস্কর 

"কথা ছিল নিয়ম করে সন্ধ্যা নামাবো রোজ,
     সন্ধ্যাতো ঠিকই নামছে ধরার ঝুলিতে 
  তবে কেন সুদূর তেপান্তরে তুমিটা নিখোঁজ??"
আজ সময় প্রশ্নের মুখোমুখি, 
নিজের সত্তা হারিয়ে নিজস্বতায়,
আমার স্বভাবে এমনভাবেই থেকে যাক তোমার অভাব,
ভালোবাসার গ্রন্থ-কীটের দল কুরে খায় হৃদয় তথ্য, 
বুকের মাঝে যত্নে রাখা ক'খান হাড়।
আমার প্রেমের মুখ্য লব্ধে হৃদয়ের হারিয়ে যাওয়া স্রোত, জিতিয়ে দিয়েছি জিতেছো তুমিও 
ভালোবাসা আজও শুধুই নির্বোধ।। 

হ্যাঁ, না হয় তোমাকে জড়িয়ে ধরার অপরাধে,
 আমৃত্যু আমার করে লিখে দেয়া হোক।
আমার স্বপ্নগুলো অন্ধকার আগলে চলে 
বিষাদের স্বাদে অপ্রাপ্তির প্রাপ্তিতে, 
নীল আকাশের সাজে। 

তুমি সেই তো আজীবন সুন্দরের মাঝে অধরা অনন্যা,
 আমার আবেগ প্রবল মনের স্মৃতিছবি অনুভূতির
 খন্ডচিত্রের সুমনা।
তোমার শহরে দলছুট মেঘেরা অভিমানী,
স্পর্শ করেনা , তবুও ভিজে থাকা চোখের 
কার্নিশ ঝাঁপিয়ে বৃষ্টির সৃষ্টিতে বিলীন ।
বিরহ রাতের জোনাকি পরেনা চোখের তারার ঝলকে, একলা মেঘের অন্ধকারে ঘোচেনা মনের গ্লানি। 

তাই আজ একলা বসে কৃষ্ণচূড়ার বুকে,
 স্মৃতির সাগর মথিত করি সঙ্গীবিহীন 
মেঘলা প্রথিক সন্ধ্যারাতের শীতে।
আজ আধফালি চাঁদ 
উঁকি দিয়ে চলে সাঁঝ সন্ধ্যারাতি, 
লুকোচুরি খেলে মেঘেরা অচিন আকাশে 
সঙ্গীবিহীন সাথী।
ভেজা শহরের শূন্যপথে রঙের তুলি হাতে,
 এঁকে চলি তোর আবছায়া শত;
আধ খোলা জানালার আশেপাশে।
জানোই তো সাদা ক্যানভাসে 
সব রং সমান মানানসই,
 মনের অগ্নিশিখার খেলায় মত্ত আজ 
তোমার কাজল আঁকা চোখই সই।
যে ছবি কথা বলে কবিতার রংতুলিতে,
 নীলিমার নীলা তুমি স্বপ্ন প্রভাতে ।
প্রেরণার সাথী তুমি ছুঁয়ে যাওয়া মন, 
হৃদয়ে অধরা অনন্যা তুমি অপ্সরীর চকিত ভুবন। 

আজ.....
আবেগ প্রবল
 মনের সুসজ্জিত আঁখি জলে অপেক্ষার ক্ষণে, 
সলিল চক্ষে অনুভূতিশূন্য পরিহাস 
আজ অচেনা গগনে।
তপনের তাপে হৃদয় দহনে গড়ে চলা স্বহৃদয়,
 মাটির পুতুল তপ্ত আগুনে আজীবন পাথরে ক্ষয়। 

চেনার মাঝে আজ অচেনা তুমিটা দুর বহুদূরে,
 দুরহ অবক্ষয় ছিটিয়ে চলেছি 
রক্তে রাঙিয়ে স্মৃতির সুরে।
হৃদয় কাঁটায় তীব্র যাতনা অন্তবেদনারই আত্মকথায়, ক্ষনিকের তারণা আবেগের চেতনায় 
তামাঞ্চার ঠোঁটে আজ ভালবাসার অবক্ষয়।
তোমার ক্লান্ত দৃষ্টির ব্যস্ততার শরতে ,
আজও কি মনে পড়ে? 
স্মৃতির খন্ডচিত্র ঐ ঝেড়ে ফেলা দিনলিপির অবসরে।
আজও ঘরের টোকা শব্দরা 
অনুভূতির প্রেম প্রবল সাগরে, 
বুকের মধ্যে কেমন যেন ছেত করে ওঠে
 আচমকার ঘোরে। 

তোমার স্মৃতি নামক মুহূর্তগুলো আজও
 কখনো একা হতে দেয়নি, 
তোমার স্পর্শের প্রতিটা কোণে,
পায়ের ছাপ অচিরে তোমার হরেনি।
আমার নিজস্বতা আছে
 দু ফোঁটা জলে মুঠো ছাই এ বদ্ধ, 
তবুও তো অবহেলায় রোজ ডেকে যায়
 ফেলে আসা পথ টাকে।
স্মৃতির আকাশে মন যেন
 আজ উড়িয়ে মেলেছে ডানা,
দুঃখের সাগরে পার করে চলে
 আবেগ কাঁটায় আনাগোনা।
তাইতো মিষ্টি এখন বিস্বাদ লাগে স্মৃতির অকপটে, 
তিতো এখন ভুলিয়ে মন বুকপকেটে থাকে।
বুকপকেটে দুঃখের চাষ;
 জীবনের শেষ প্রহরে ঘেরা,
তোর শরীরের গন্ধ মেখে আমার ঘরে ফেরা। 

সবাই যখন ঘুমিয়ে পড়ে একান্ত চাঁদ মন, 
স্মৃতির পাতায় খুজে মরি নীরব আপনজন।
ওই দেখো তবুও ভোরের কোলে 
স্মিত হেসে ওঠে সূর্য, 
বলে যায় স্থির হও দৃঢ়ভাবে হারিয় না ধৈর্য।। 

তোমার চোখে দুষ্টুমির ভালোবাসার ঠোঁটের কোণে,
 সুমিষ্ট তোমার রাগের চোখের গোলাপি আভায়, 
আজও আঁকে আমার চোখের আঙিনা, 
হৃদয়াবেগের নীল অসীম আকাশ।। 

তবুও কই আমি ভাঙিনি তো!!!!............


কৃষ্ণেন্দু নস্কর 

মায়ের আঁচল ।। সোমনাথ ঘোষ

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।।
সাহিত্যের অঙ্গনে


মায়ের আঁচল
সোমনাথ ঘোষ 

মনে পড়ে সেই ছোট্টো বেলায়
হঠাৎ লজ্জা বা ভয় পেলে -
নির্ধিদ্বায় লুকানোর ছিল এক আশ্রয়
আটপৌরে মায়ের আঁচল তলায়। 

রাত বিরেতে কি ভোরের বেলায়
হেমন্তের শিরশিরে হিমেল হাওয়ায়
মা আমাদের পরম স্নেহে জড়িয়ে ধরে
ঢাকতো শরীর মোদের সেই আঁচল দিয়ে। 

বাড়ির অঙ্গনে একমনে খেলছি যখন
কোনদিন সহসা যদি নামে বৃষ্টি তখন
মা আমার দৌড়ে এসে আমাকে কাঁখে করে
সেই আঁচলেই ঢেকে তুলতো আমায় ঘরের পরে। 

এই প্রজন্মের আছে যতো কচি কাঁচার দল
বুঝল না আছে কি মহিমা এই মায়ের আঁচল
এখন তো সব আধুনিকা মায়েরা সকল
আলমারির বদ্ধ খাপে ঠাঁই নিয়েছে আঁচল।


সাহিত্যের অঙ্গনে

সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী। 
শিক্ষাগত যোগ্যতা। বি কম। 
নিবাস -চন্দননগর।

 


ভালোবাসতে যদি ।। সুনন্দা বোস

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।।
সাহিত্যের অঙ্গনে



ভালোবাসতে যদি
সুনন্দা বোস


ভালোবাসতে যদি,
রামধনু রঙ পথ শিশুরা গায়ে মাখত,
নীলচে আলোতে বন্দি রাত পরীরা মুক্তির স্বাদ পেতো।
ভালোবাসতে যদি শিউলি তলায় পারিজাত ঝরে পড়তো।
কচুরিপানার ঝোপের পাশে ও নীল সায়রের পদ্ম ফুটতো।
ভালবাসতে যদি বৃষ্টি ফোঁটায় জল তরঙ্গ বাজতো,
হয়তোবা পাহাড়িয়া মেঠো সুরে বাউল গেয়ে ফিরতো।
ভালোবাসতে যদি ধানক্ষেতের সেই উলঙ্গ মেয়েটিও অপরাধীদের চিনতো,
মেঘ বালিকারা মরুভূমিতে ও স্বপ্নের ঘর বাধ্তো।
ভালবাসতে যদি বোষ্টমী এসে
 দ্বাদশী তিথিতে গান শুনিয়ে যেত,
নাদের আলী আজ বুঝি আবারও নৌকা বাইতো।
ভালোবাসতে যদি পৃথিবীটা কৃষ্ণচূড়া রঙে ভাসতো,
অন্ধ কানাই পথের ধারে বসে 
আজও তোমার অপেক্ষায় গান গাইতো। 
সাহিত্যের অঙ্গনে

সুনন্দা বোস
পেশায় শিক্ষিকা
নেশা লেখালেখি
 

শেকড় ।। অভিজিৎ রায়

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।।

সাহিত্যের অঙ্গনে



শেকড়
অভিজিৎ রায় 

ছাড়াতে গেলেই জাপটে ধরছে আরো
ভিটেমাটি যাকে শেকড় বলেই জানি
আবেগে কেঁপেছে বারবার  থরোথরো
চলে যেতে গেলে হয়ে ওঠে অভিমানী 

শেওলার ছোপ গোটা চত্বর জুড়ে
বটের ঝুরিরা ছড়িয়েছে ডালপালা
প্রতিদিন রাত যায় আরো ভেঙেচুরে
তবুও অটুট ভিটেমাটি আটচালা 

হেথা জমা আছে আমাদের কৈশোর
এখানে জ্বলেছে পিতৃপুরুষ চিতা
আজো রাত শেষে লাল টুকটুকে ভোর
স্নেহাশিষ দেন পরম পুরুষ পিতা 

যতবার চাই আরো দূরে চলে যেতে
কমাতে চাইছি হৃদয়ের এই ভারও
ছিন্ন হবার লিপ্সাকে দূরে ঠেলে
শেকড় আমাকে জড়িয়ে ধরছে আরো।

সাহিত্যের অঙ্গনে


অভিজিৎ রায় 
পেশায় তথ্যপ্রযুক্তিবিদ। নেশায় অক্ষর কর্মী। 
শিবপুর বি ই কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক,
 বর্তমানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত।
ছোট থেকেই কবিতা লেখার প্রতি আগ্রহ। প্রথম পুরস্কারও স্কুলে পড়ার সময়। অষ্টম শ্রেণীতে স্বামী বিবেকানন্দকে নিয়ে কবিতা লিখে প্রথম । পরে লেখালেখির সূত্রে আরো কিছু পুরস্কার ।
 নবম শ্রেণীতে কম্পিউটার বিষয়ক প্রবন্ধ রচনায় জেলায় প্রথম। 
কবির  প্রকাশিত  দুটি উল্লেখযোগ্য বই -   একটি কবিতার বই — নির্ঝর। 
অন্যটি রাজনীতি বিষয়ক — প্রফুল্ল সেন ও অতুল্য ঘোষ — গান্ধীবাদের দুই প্রোজ্জ্বল দীপশিখা।

অঘোষিত চোর ।। কে.এম.আলম

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।।

সাহিত্যের অঙ্গনে


অঘোষিত চোর
কে.এম.আলম 

স্বল্প টাকার বেতনে সংসারটি ঠেলে-ঠুলে 
চলতে থাকে সারাটি মাস।
দিন ফুরানোর পুর্বেই শুরু হয় মনের ভেতরে হাঁসফাস,
ঘড় ভাড়া,দোকান বাকী আর
 বিদ্যুতের কার্ড মিটারের জন্য,
চিন্তাগুলো মনে ঘুরতেই থাকে,যেটার নেই কোন অন্ত।
দেনা শোধে সময় নিয়েও দেখা না হলে দোকানী
 হন্য হয়ে খুঁজে ক্রেতা-কে
আলাপচারিতা হয় তখন তাদের মাঝে 
বেশ তিক্তভাবে এঁকেবেঁকে।
বেতন পেয়ে পাওনা শোধে ব্যর্থ হলে 
অপরাধবোধ জাগে নিজের-ই মনে
পাওনাদার-রা কথা শুনিয়ে দেয় 
তখন সুদ-আসল সহ গুনে গুনে।
চোর না হয়েও ঐ সময়ে চোরের-ই মতন
 করতে হয় যে  মাথা নীচু ।
তারাই বুঝে শুধু এ কষ্ট,
এমন পরিস্থিতিতে ভুক্তভোগী আছেন যারা।
সরিষার দানা পিষে ঘানি থেকে বের হয় 
চকচকে বিশুদ্ধ সুস্বাদু তেল
আর সংসার ঘানিতে অনেক প্রয়োজনীয় কাজে-ও
 করতে হয় ফেল।
এ সময়ে খুব সহজেই চেনা যায় বন্ধু,
পড়শী ও আপনজন
বাধ্য হয়েই কিছু ক্ষেত্রে নিজের সাধ,আহ্লাদ আর
 সখকে দিতে হয় বিসর্জন,
এমন মানুষ স্বভাবে কিংবা পেশা 
কোনটাতে-ই নয়কো চোর
তবু বেচারা পরিস্থিতির জন্য হয়ে ওঠে
 দৃশ্যমান অঘোষিত চোর। 

কে,এম,আলম
ঢাকা

বাউল ।। সঞ্জিত কুমার বর্মণ

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। চব্বিশতম সংখ্যা ।। 21 October 2022।।
সাহিত্যের অঙ্গনে


বাউল
সঞ্জিত কুমার বর্মণ 

আয়রে আয় বাউল পাড়ায় যাই
বাউল গানে বাউল মনে হৃদয় হারাই।
আয়রে আয় সমাজে বাউলের কথা বলি
বাউল গানের তালে যেন মানবতার কথা তুলি।
আয়রে আয় সবাই মনেপ্রাণে বাউল গান গাই
বাউল শিল্পীর সুরে সমাজের কলুষতা তাড়াই।
আয়রে আয় বাউলের পোশাক পরিধান করি
বাউল মনে আউল বনে সদা তত্বকথা ধরি।
আয়রে আয় সমাজে বাউল গানের বীজ বুনি
বাউলা গানে আউলা বাণে যুক্তির কথা শুনি।
আয়রে আয় সবাই বাউল ভজন করি
বাউল টানে বাউল খুনে মাটি আঁকড়ে ধরি।
আয়রে আয় বাউল ডোরে মানুষ বাঁধি
বাউলা সুরে রাঙা ভোরে ডাকি বিধি।
আয়রে আয় বাউলের একনিষ্ঠ শিষ্য হই
বাউল সাধনে হৃদয় বাঁধনে লালন শাহ্‌ হই। 
সাহিত্যের অঙ্গনে

সঞ্জিত কুমার বর্মণ 

গাজীপুর জেলার কালিয়াকৈর উপজেলাধীন ফুলবাড়িয়ার নাবির বহর গ্রামে
 এক মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করে।
শিক্ষাজীবন থেকে সাহিত্যের  অনুরাগী এবং লেখা লেখি র সাথে যুক্ত। পড়াশুনা  করেছেন ইংরেজি সাহিত্যে। লিখতেন কবিতা, ছড়া ও ছোট গল্প সহ গ্রামীণ জীবনের পটভূমিকায় নানান সমস্যার কথা। নির্সগ প্রেমিক কবি সঞ্জিত কুমার বর্মণ মা মাটি মানুষের প্রতি দায়বদ্ধতা থেকেই বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। ইতিমধ্যে কতিপয় দৈনিক পাতায় তার সমসাময়িক বিষয়ের উপর ভিত্তি করে কবিতা প্রকাশিত  হয়েছে। 

পেশাগত জীবনে সঞ্জিত কুমার বর্মণ
 উত্তর লস্কর চালা উচ্চ বিদ্যালয় ও কলেজে ইংরেজি ’র প্রভাষক হিসেবে নিয়োজিত আছেন।
 

Friday, October 14, 2022

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। তেইশতম সংখ্যা ।। 14 October 2022।।

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। তেইশতম সংখ্যা ।। 14 October 2022।।




সাহিত্যের অঙ্গনে

এই সপ্তাহের সূচী

সম্পূর্ন পড়তে ক্লিক করুন শিরোনামে...






কোজাগরী ।। অভিজিৎ রায়

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। তেইশতম সংখ্যা ।। 14 October 2022।।



সাহিত্যের অঙ্গনে

কোজাগরী
অভিজিৎ রায় 

কোজাগরী চাঁদ ডাকে আয়
পাউডার গুঁড়োর মত ছড়ানো
জোছনা ডাকে আয়
নদীতীর,কাশবন,প্রান্তর,বাঁশবন
স্নিগ্ধ আলোকে ভেসে যায়। 

শারদ লক্ষ্মী মর্ত্যে এলে
সবুজ ধানের শীষে শিশির কণারা হাসে
আঁধারের বুক চিরে উড়ে যায় -
সাদা পেঁচা ঐ
মাঝি টানে দাঁড় ,ঝিল্লীমুখর হয় পল্লীও 

ছোট ছোট গ্রাম,আলপনা আঁকা নিকোনো দেয়ালে
কোন মেয়ে এঁকে গেছে নেহাতই আপন খেয়ালে
চরাচর ধান ক্ষেত সব আজ রাতে জেগে রয়
কোজাগরী রাতে এক স্নিগ্ধ সমীরণ বয়। ।

সাহিত্যের অঙ্গনে



অভিজিৎ রায়। পেশায় তথ্যপ্রযুক্তিবিদ। নেশায় অক্ষর কর্মী। 
শিবপুর বি ই কলেজ থেকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এর স্নাতক, বর্তমানে তথ্যপ্রযুক্তি সংস্থায় কর্মরত।
ছোট থেকেই কবিতা লেখার প্রতি আগ্রহ। প্রথম পুরস্কারও স্কুলে পড়ার সময়। অষ্টম শ্রেণীতে স্বামী বিবেকানন্দকে নিয়ে কবিতা লিখে প্রথম । পরে লেখালেখির সূত্রে আরো কিছু পুরস্কার । নবম শ্রেণীতে কম্পিউটার বিষয়ক প্রবন্ধ রচনায় জেলায় প্রথম। 
কবির  প্রকাশিত  দুটি উল্লেখযোগ্য বই -   একটি কবিতার বই — নির্ঝর। 
অন্যটি রাজনীতি বিষয়ক — প্রফুল্ল সেন ও অতুল্য ঘোষ — গান্ধীবাদের দুই প্রোজ্জ্বল দীপশিখা।

প্রতীক্ষায় ।। কৃষ্ণেন্দু নস্কর

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। তেইশতম সংখ্যা ।। 14 October 2022।। 

সাহিত্যের অঙ্গনে




প্রতীক্ষায়  
কৃষ্ণেন্দু নস্কর 

নির্জন নিস্তব্ধ নিঝুম দুপুর 
       রোদে পোড়া ঠা ঠা বৈশাখের ঐ দুপুর।
               শতর্দীন মৃত্তিকার বুক ফেটে 
               তাপদগ্ধ ধরিত্রীর দীর্ঘশ্বাস।। 

            রোদে পুড়ে মাঠ ঘাট ছারখার, 
              জনহীন পথ ঘাট সংসার।। 

          দুঃসহ কষ্ট ও যন্ত্রণায়, সারা শরীর নিয়ে
        কঠোর কঠিন পরীক্ষা গাছ চলছে যে দিয়ে, 
      পাখির কল-কলানী ঢেকেছে পাতার ছাওয়ায়, 
                   বিকেলের প্রতীক্ষায় চাতক
                            কাতর গলায়,
                   একফোঁটা জলের চাওয়ায়।। 

                       দৃশ্য মান নদি অদৃশ্য হয়ে, 
                 ফোঁটা রেখায় জন্ম নিয়েছে ধেয়ে। 
         তাপদগ্ধ নির্জন নিস্তব্ধ কঠোর কষ্টের শোভার
                                 শোভনি। 
                      কল্পনায় পাখায় ভর করে 
                       মন উরে স্বপ্নময় জগতে 

     কেমেরার দৃশ্যমনের ন্যায় ধূ ধূ তেপান্তরের মাঠ, 
       প্রানহীন সীমাহীন সবুজ ক্ষেত্র দিগন্ত বিলীন 

                 দুপুর সূর্য পশ্চিম আকাশে ঢলে 
          পথ ঘাটে দু-চার জনের আনাগোনা চলে।
কাল বৈশাখের মেঘ উকিদেয় উত্তর-পশ্চিম কোনে
            সঙ্গে সঙ্গে দৃশ্যপাঠের পালা বদল এখনে
                   দুপুর নির্জন টুকু হারিয়ে যায় 
            যে দুপুর নিয়ে স্বপ্নের জাল বোনা হায়! 

        মুক্তি পেলো এ দুপুর কঠোর কঠিন প্রতীক্ষায় 
              অস্ফুট কামনায়, হৃদয় করে স্বর্গস্নান 
    মন বলে হায়! এ দুপুর মুক্তি পেল কঠোর কঠিন
                                  প্রতীক্ষায়।।


                                কৃষ্ণেন্দু নস্কর 




কিসের আশায় ।। সোমনাথ ঘোষ

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। তেইশতম সংখ্যা ।। 14 October 2022।।



সাহিত্যের অঙ্গনে




কিসের আশায়
সোমনাথ ঘোষ


তপ্ত দুপুর ক্লান্ত বৃদ্ধ পথিক
রং চটা এক ছাতা মাথায়
কে জানে কোথায় সে যায়
হয়তো বা কিছুর আশায়। 

আপাত ভাবে দেখে মনে হয়
আর্থিক অবস্থা টা সুবিধার নয়
হয়তো বা আছে অনূঢ়া কন্যা ঘরে 
না জানি পাত্রস্থ করিতে কি তার তরে। 

হয়তো কন্যাটি অনেক গুনের অধিকারী
দোষের মধ্যে নয় সে মোটেই সুন্দরী
তাই হয়তো আজও জোটেনি তার ঘর
তাইকি কন্যাদায় গ্ৰস্ত পিতা খুঁজতে
তার বর। 

হয়তো বা আছে ঘরে অসুস্থ বৃদ্ধা ঘরনী
হতে পারে খুঁজছে সে কোন এক বিশাল্যা করনী
জানি না কেন সে ক্লান্ত বৃদ্ধ কিসের আশায়
এই তপ্ত দুপুরে ধীর পায়ে চলেছে 
রং চটা এক ছাতা মাথায়। 
সাহিত্যের অঙ্গনে

সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী,
শিক্ষাগত যোগ্যতা। বি কম,
চন্দননগর

The villain ।। Dr Jafar Molla

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। তেইশতম সংখ্যা ।। 14 October 2022।।


সাহিত্যের অঙ্গনে


The villain
Dr Jafar Molla 

The clothes look
decent the mind is dirty.
Their burden is rather simple
As long as you see two o'clock.. 

The language of the mouth big
Corrupted heart and mind.
His intellect is very sharp
Full of it all the time.. 

Looks like him
A great Yogi.
His character is not pure
Big interests are greedy.. 

Killed by the poison of the heart
don't understand whose work it is.
The poth of justice is slow now
whate a shame to say..

সাহিত্যের অঙ্গনে

Jafar Molla
Jayanagar,24Parganas south
West Bengal

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন