Friday, December 2, 2022

সাহিত্যের অঙ্গনে ।। ত্রিশ তম সংখ্যা ।। 2December 2022।।

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। ত্রিশ তম সংখ্যা ।। 2December 2022।।





এই সংখ্যার সূচী...







কভু ভোলার নয় ।। বৃন্দাবন ঘোষ

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। ত্রিশ তম সংখ্যা ।। 2December 2022।।


সাহিত্যের অঙ্গনে


কভু ভোলার নয়
বৃন্দাবন ঘোষ


আমাকে বিভ্রান্ত করো না বলে দিলাম। 
আমি তো বিভ্রান্তে যাব না।
আমি অমনটা মানব না।
কারণ আমার  মতো প্রত্যক্ষ কেউ করে নি।
আমার মতো উপলব্ধি আর কারুর হয় নি।
এ আমি বুক ফুলিয়ে বলতে পারি।
পারি বলেই আমার আত্মবিশ্বাস তুঙ্গে।
পারি বলেই  বাজে রটনায় ষড়যন্ত্র হচ্ছে বলে মনে করি।
এও হতে পারে আমাকে আর একবার বাজিয়ে দেখতে চায়।
আগে পরীক্ষা দিয়েছি দরকার হলেও আবারও পরীক্ষা দেব। 
তবু বিভ্রান্তে টলব না।
আমার সুন্দর বাগান কোন দিন খারাপ হতে পারে না।
আমার জীবনে সুন্দর বাগানের যথেষ্ট গুরুত্ব আছে।
তা ভোলার নয় 
তা কভু ভোলার নয়। 

সাহিত্যের অঙ্গনে

বৃন্দাবন ঘোষ
সাংবাদিকতার সাথে যুক্ত থাকলেও তিনি
পেশায় একজন শিক্ষক । বর্তমানে বিষ্ণুপুর শহরের বাসিন্দা, বাঁকুড়া জেলার করমা গ্রামে  জন্ম গ্রহণ করেন। 
লেখকের পাঁচ টি গল্পের বই প্রকাশিত হয়েছে এবং
  ছড়ার বই"ভোরাই"।
তাঁর "শেষ বেলা"কাব্যগ্রন্থ প্রকাশের পথে।
"ভুলি সে কেমনে"কাব্যগ্রন্থ টির উপর কাজ চলছে।
এছাড়াও তিনি আকাশবাণীতে চিঠিপত্র লেখা লেখির  সঙ্গে যুক্ত আছেন।


মানবতার মৃত্যু ।। ডা:জাফর মোল্লা

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। ত্রিশ তম সংখ্যা ।। 2December 2022।।

সাহিত্যের অঙ্গনে


 মানবতার মৃত্যু
ডা:জাফর মোল্লা


এই পৃথিবী এখন আর কি
আছে বসবাস যোগ্য ?
ক্ষমতার জোরে আঘাত করে
গরীবের করি না কি ভোগ্য ?

জোর যার মুল্লুক তার
এ কথা যুক্তিযোগ্য।
এ ব্যধির থেকে পাবে কবে
সবাই আরোগ্য ?

নয় সতেজ সবল যারা দুর্বল
পারে না প্রতিবাদ করতে।
সবল যারা জোর করে তারা
বেঁধে রাখবে তাদের খাঁচাতে।। 

এমন করে বারে বারে
যদি থাকে চলতে।
শক্তিহীন কোন দিন
পারবে বলো বাঁচতে ?

শক্তি ধারি বাহানা কারি 
খোঁজ করে মিথ্যে।
তাইতো ধরায় বাঁধে লড়াই
মিথ্যে ও সত্যের।। 

গাম্ভীর্যভরা  মিথ্যার প্রচার
চলতে থাকে বেশ ।
ভাবি মনে মনে রোধ হবে কেমনে
এ দুরারোগ ধারী কপটতার বেশ।। 

সবল যারা প্রায় তারা 
কাড়ে মানবের অধিকার।
ছলেবলে ফ্যাসাদে ফেলে
করে ভিটেমাটি ছারখার।। 

পেটে ক্ষুধার জ্বালা তবু বাঁচার পালা
লড়াই তাদের বার বার।
সেজেছে কষাই করছে জবাই
শক্তিধররা  মানবতার।।
সাহিত্যের অঙ্গনে


জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা

যদি ।। সিদ্ধার্থ মিত্র

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। ত্রিশ তম সংখ্যা ।। 2December 2022।।

 
সাহিত্যর অঙ্গনে



যদি
সিদ্ধার্থ মিত্র 

যদি তাকাও,
সহজপানে,
একরাশ শব্দের পাহাড়,
দিতে পারি সন্তর্পনে,, 

না বলা কথা নদী,
জমে থাকে বুকে,
গভীর স্রোতে ভেসে যাও,যদি
আনন্দের পাল তুলে দি সুখে,, 

বয়ে যাই জীবন ভর,
অন্তরের ডাক অনেক হাঁকাহাঁকি,
এখনো অনেক সন্ধ্যে সহচর,
একসাথে পুর্নিমার চাঁদ দেখা বাকি,, 

তোমার হাত দুটো,
কপাল ছুঁয়ে দিলে,
দেয়াল হয়ে ঘিরে রাখে,
হৃদয়ের যত্ন খেয়ালে,, 

নিঃশব্দে সহস্র হৃদস্পন্দন,
সময়ের অনুকম্পায় মিলে,
হেঁটে বেড়াক জীবনের চিরন্তন
অভিসার............... 

সিদ্ধার্থ মিত্র

Friday, November 25, 2022

সাহিত্যের অঙ্গনে ।। উনত্রিশ তম সংখ্যা ।। 25 November 2022।।

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। উনত্রিশ তম সংখ্যা ।। 25 November 2022।। 


সাহিত্যের অঙ্গনে

এই সংখ্যার সূচী ..







ভালোবাসি তোমায় ।। বৃন্দাবন ঘোষ

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। উনত্রিশ তম সংখ্যা ।। 25 November 2022।।
সাহিত্যের অঙ্গনে



ভালোবাসি তোমায়
বৃন্দাবন ঘোষ 

আমি তোমায় ভালোবাসি এ কি বলা বাকি?
আমার খুব ভালো লাগে তোমার দুটি আঁখি।
আমার খুব ভালো লাগে তোমার চলন বলন 
তুমি আমার পরম আপন তুমি পরম ধন। 
তুমি আমার হৃদয় মাঝে থাকলে অবিরাম 
তুমি পাবে অনেক স্নেহ পুরবে মনস্কাম। 
আমার দেওয়া ভালোবাসায় পুলক যদি পাও 
তারপরেও বল না তুমি আর কি কি চাও।
যদি তুমি আমার কাছে খোঁজ আকাশের চাঁদ,
আমি তোমায় তা-ই দেব কভু হবে না বাদ।
আমার শুধু তোমাকে চাই খুব  করেই চাই 
পরম আনন্দ হবে আমার যদি তোমাকে পাই।
তোমায় পেলে হৃদয়েতে পাব পরম আরাম। 
তোমায় পেলে নাই থাকবে এর চেয়ে বড় দাম।
আমি তোমায় ভালোবাসি বলছি শতবার 
তার পরেও এই কথা বলতে হবে কি আর?
সাহিত্যের অঙ্গনে


বৃন্দাবন ঘোষ
সাংবাদিকতার সাথে যুক্ত থাকলেও তিনি
পেশায় একজন শিক্ষক । বর্তমানে বিষ্ণুপুর শহরের বাসিন্দা, বাঁকুড়া জেলার করমা গ্রামে  জন্ম গ্রহণ করেন। 
লেখকের পাঁচ টি গল্পের বই প্রকাশিত হয়েছে এবং
  ছড়ার বই"ভোরাই"।
তাঁর "শেষ বেলা"কাব্যগ্রন্থ প্রকাশের পথে।
"ভুলি সে কেমনে"কাব্যগ্রন্থ টির উপর কাজ চলছে।
এছাড়াও তিনি আকাশবাণীতে চিঠিপত্র লেখা লেখির  সঙ্গে যুক্ত আছেন।

অপচয় ।। সোমনাথ ঘোষ

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। উনত্রিশ তম সংখ্যা ।। 25 November 2022।।

সাহিত্যের অঙ্গনে


 অপচয়
সোমনাথ ঘোষ 

গিয়েছিলাম রবিবার রক্ষার্থে এক নিমন্ত্রণ
আভিজাত্য আর বৈভবের বিশাল আয়োজন
মনে আমার জেগেছিল ভীষণ সংসয়
আমার মতো মানুষের সেথায় কি মানায়। 

কোনও এক ব্যাঙ্কোয়েট হল, পাঁচ তারা হোটেল সমান
আয়োজনে তাক লাগে,গৃহস্বামী বড় উদার প্রাণ।
আন্তরিকার চেয়ে সেথায় অধিক দেখনদারি
মিষ্টান্ন ব্যাতিরেকে মাথা পিছু ছিল ধরা 
কমবেশি দুই সহস্রাধিক ব্যায় করেছিল তারা। 

হয়েছিল মনে আমার এতো অপচয়
কতশত মানুষজন প্রতিদিন অভুক্ত রয়
এই অর্থের সামান্য কিছু যদি রাখতো তাদের তরে
করতো তারা দুহাত তুলে আশীর্বাদ নবদম্পতির পরে।
সাহিত্যের অঙ্গনে


সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী। 
শিক্ষাগত যোগ্যতা। বি কম। 
নিবাস -চন্দননগর।


 

চুপ করে থাক ।। ডা: জাফর মোল্লা

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। উনত্রিশ তম সংখ্যা ।। 25 November 2022।। 
সাহিত্যের অঙ্গনে


চুপ করে থাক
ডা: জাফর মোল্লা 


মুখ তুই ওরে থাক চুপ করে
     বলিস না সত্য কথা।
        রাগের ভরে কোপ মেরে
             করে দেবে তোর ভোঁতা।। 

নয়ন মেলে সঠিক দেখলে
        বলা বারণ তোর।
            কানে শুনে থাক কালা বনে
               খুলিস না ঠোঁট দোর।। 

সত্য দেখে চুপ থেকে
     লাগাতে হবে মুখে তালা।
         তা না হলে দুষ্টুর ছলে
            সহিতে হবে তোর জ্বালা।। 

শত অন্যায় হবে সদাই
    দেখে বললে সত্যি কথা।
না হয়েও চোর অপরাধির খাতায় নাম উঠবে তোর
শুনতে হবে কুকথা।। 

মানসিক শারীরিক
   আসবে খুব চাপ।
      তার চেয়ে সব সয়ে
         চুপ করে থাক।।
সাহিত্যের অঙ্গনে


জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা

একটা ভাল গল্প ছিল সৌমেন দাস

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। উনত্রিশ তম সংখ্যা ।। 25 November 2022।। 
সাহিত্যের অঙ্গনে

একটা ভাল গল্প ছিল 
সৌমেন দাস 

একটা ভাল গল্প ছিল 
সময় বড় অল্প ছিল, 
মান অভিমান কমলো না। 

শেষের আগেই ফুরিয়ে গেল 
নটে গাছটি মুড়িয়ে গেল,
গল্পটা ঠিক জমলো না। 

চোখের পাতায় বর্ষা ছিল 
বুকের ভিতর ভরসা ছিল, 
তরিখানি কেউ বাইলো না। 

গোলাপ আঁকা চাদর ছিল 
সোহাগ মাখা আদর ছিল, 
পাখি ফিরে আর আইলো না।
সৌমেন দাস 
সৌমেন দাস 


নই প্রেমিক,প্রতিবাদী আমি ।। তপন ঘোষ

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। উনত্রিশ তম সংখ্যা ।। 25 November 2022।।  
সাহিত্যের অঙ্গনে


নই প্রেমিক,প্রতিবাদী আমি
তপন ঘোষ 

হে মহর্ষী  মুনি শ্রেষ্ঠ গৌতম,
শত ধিক্ তোমায়!
তোমাদের ছল চাতুরীর ফসল
সামান্য নারীকেই বেছে নিলে অভিশাপের আধার,
দেবরাজ ইন্দ্রের চল-চাতুরী উপেক্ষা করে
উর্বশী অহল্যাকে অভিশপ্ত করেছো তুমি।
অশরীরী অহল্যা হয়েছি,হয়তোবা শিলা
তবুও প্রতিবাদ করিনি আমি,
হৃদয়ের উথাল পাথালে নিরবেই 
মেনেছিলাম কঠিন শাস্তি তোমার।
শাপমোচন এর কঠিন এক তপস্যায়
ফিরেছিলাম নিজের বেশে,
হে মুনি অহল্যা নই আমি,নই উর্বশী 
সামান্য নারী আমি, এ-যুগের,
তোমার প্রতি অগাধ শ্রদ্ধা রেখেই 
করবো সরবে প্রতিবাদ।
অন্যায় অবিচারে যদি করো অপরাধী 
অপরাধী প্রথম তুমি,
তুমি না ত্রিকালদর্শী! 
রাতের মধ্য প্রহর জেনেও তুমি 
উর্বশী অহল্যাকে রেখে কেনো চলে গেলে।
শঠের ছলে তোমার ছদ্মবেশে
কি কামনায় দেবরাজ ইন্দ্র, অসুর হলো,
তোমার তপস্যা বলে তুমি কেনো জানো নি
জানো নি অহল্যা তোমার, অমানিশার কোলে।
চল-চাতুরীর ইন্দ্রকে.
কেন আমৃত্যু অভিশপ্ত অহল্যা হতে হয়নি
আর প্রাণধিক মহর্ষী তুমি----
তুমিও হবে না কেনো,
সমান অভিশপ্ত, সমান দোষী?
ধিক্,ধিক্ তোমার পুরুষত্বকে হে মুনি!
সাহিত্যের অঙ্গনে


তপন ঘোষ
রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর 
পেশায় ব্যাঙ্ক কর্মী ।
নেশা কবিতা লেখা 
প্রকাশিত কাব্যগ্রন্থ 
অন্তরীক্ষে  দহন
  মুক্ত রাশি রাশি
হে নিঃসঙ্গ তুমি বিহঙ্গ হও 
অনিত্য যে সুর নিত্য বাজে

তুমি আছো বলে ।। অনুপ কুমার জানা

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। উনত্রিশ তম সংখ্যা ।। 25 November 2022।।
সাহিত্যের অঙ্গনে


তুমি আছো বলে 
  অনুপ কুমার জানা 

  তুমি আছো বলে পৃথিবী প্রাণময় , 
রুক্ষতা , কঠোরতার একঘেয়েমি নাই , 
ক্লান্তিকর পরিবেশের কঠিন পরিস্থিতি 
  সরলতার আশ্বাস তব পরশে পাই । 

     তুমি আছো বলে পৃথিবী সুন্দর ,‌‌
রয়েছে গোছানো , -- এলোমেলো সমস্ত ; 
   বেপরোয়া জীবন তোমারই আবেশে 
      সরল সাবলীলে হয়েছে আবিষ্ট । 

   তুমি আছো বলে ভ্রাতৃবন্ধন আজও ,‌‌ 
ভাই-বোনের স্নেহ-ভালোবাসা বিরাজিত , 
ভাইফোঁটা , রাখিবন্ধনের সুমধুর বন্ধনে 
দেহ-মনের শুচিতা আজও আয়োজিত । 

     তুমি আছো বলে জীবন প্রেমময় ‌, 
প্রেম-প্রীতি-ভলোবাসা‌ আঁখি-মনে-দেহে ; 
নাইলে বন্য হিংস্রতায় ফিরে যেতাম বনে 
প্রাচীন আদিমতায়ও যেতাম মোরা ধেয়ে । 

     তুমি আছো বলে প্রাণের সঞ্চার , 
      একরতি ভ্রুণকে রাখো যতনে , 
পূর্ণাঙ্গ করো হাজারো ঘাত-প্রতিঘাতে 
তব আত্মদান প্রত্যেকেরই তো স্মরণে । 

    তুমি আছো বলে পুরুষ সুপথে , 
  হিংসা , দ্বেষ থেকে রয়েছে বিরত , 
  ভালোবাসা মিশেছে প্রতিটি অঙ্গে 
শুচিতা দৃষ্টিতে সমাজে আজও সুস্বাগত । 

   তুমি আছো বলে বৈপরীত্য সুখকর , 
বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ মধুময় ; 
   মানব বন্ধন হয়ে যেত বুঝি শিথিল 
নিঃসঙ্গতায় জীবন অকালে হোত ক্ষয় । 

তোমারই কোমলতায় জগতে এতো মানবতা , 
তোমারই হৃদ্যতায় জগতে এতো গভীর মায়া , 
তোমারই পরশতায় বিগলিত সব পাষাণ , 
  তোমারই চাহনিতে পরম প্রবিত্র হিয়া ।
সাহিত্যের অঙ্গনে


অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের  শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং ‌‌নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার। 
শিক্ষা : বি এস সি অনার্স (রসায়ন) ।

Friday, November 18, 2022

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। আঠাশ তম সংখ্যা ।। 18 November 2022।।

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। আঠাশ তম সংখ্যা ।। 18 November 2022।।


অনুভূতি,ধারণা স্মৃতি নিয়েই এই সংখ্যার প্রকাশ ....

এই সপ্তাহের সূচী...





⸚⸺⸚

সুযোগ সন্ধানী ।। ডা:জাফর মোল্লা

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। আঠাশ তম সংখ্যা ।। 18 November 2022।। 


সাহিত্যের অঙ্গনে


সুযোগ সন্ধানী
ডা:জাফর মোল্লা


যদি করো অযোগ্য কে
অধিক বেশি সম্মান।
কুৎসা রটায়ে সেই তোমারে
দেবে গো  তার প্রতিদান।। 

মেদিনী পরে বারে বারে
করবে যারে উপকার।
কলঙ্কের বোঝা চাপিয়ে সোজা
তোমার করবে সে তিরস্কার।। 

জেতাতে তারে বারে বারে
যখন তুমি হারবে।
সেই জিতে তোমার হৃদে
কঠিন আঘাত করবে।। 

নরম ভাষায় বোঝাতে সে চায়
তোমার নেই তার দরকার।
স্পষ্ট কথায় আঘাত সানায়
শব্দে ছন্দে বার বার।। 

স্বার্থ শেষে থাকে না পাশে
শত্রুতা সে করে ‌‌।
যেমন কোরে ডাকোনা তারে
এড়ায় তখন, না চেনার ভান করে।। 

মান হুঁশ হারা মানুষে ভরা এ ধরা
মানবতা গেছে হেরে।
দাম্ভিকতার ফলে নেমেছে অতলে
বিবেক গেছে মরে।। 

আপন স্বার্থের জন্যে এ ভূবনে
তারা সব করতে পারে।
সূযোগ সন্ধানী যারা সূযোগ বুঝে তারা
তোমাকে ছাড়বে কোনো প্রকারে ।

সাহিত্যের অঙ্গনে


জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা

সিগারেট ।। ইমদাদ সুমন

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। আঠাশ তম সংখ্যা ।। 18 November 2022।। 

সাহিত্যের অঙ্গনে



সিগারেট 
ইমদাদ সুমন 


আমি মৃত্যুকে সঙ্গী করে ঘুরে বেড়াই,
বিশুদ্ধ বাতাসে বিষবাষ্প ছড়াই!
আমি পদধূলিত করে দেই সব স্বপ্ন ;
আমি অন্ধকার,দুরাশা, তিরস্কার
পুড়ে সব ছাড়খার,জীবন দুর্বিসহ। 
সাহিত্যের অঙ্গনে


ভোলা,বরিশাল, বাংলাদেশ


 




আসছে আম্ফান ।। অনুপ কুমার জানা

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। আঠাশ তম সংখ্যা ।। 18 November 2022।।

সাহিত্যের অঙ্গনে




আসছে আম্ফান
অনুপ কুমার জানা 

টিভির চ্যানেলে বলেছে বার বার 
আমফান্ উপকুলে আসছে ধেয়ে , 
আবহাওয়া দফতর দিয়েছে নির্দেশ 
ইহার শক্তি বেশি সব ঝড়ের চেয়ে । 

জরি হচ্ছে সতর্কতা দফায় দফায় 
মুখ্যমন্ত্রী , প্রশাসন , পঞ্চায়েত থেকে ; 
সরিয়ে নেওয়া হচ্ছে অনেক পরিবার 
Affected markings এলাকা থেকে । 

পাশাপাশি পরিবারও ভীতসন্ত্রস্ত সবাই 
একে ভীত করোণায় তার উপর আমফান্ ,
করোণার থাবাতে ধুঁকছে মানুষ-জন 
আমফান বুঝি নেবে এবার সব প্রাণ ! 

কখন কি বন্ধ হয় এইসব আতঙ্কে 
ভীড় জমেছে ভোর থেকে বাজারে , 
গৃহস্থালির মানুষ গোছ-গাছে ব্যাস্ত , 
কাঁপছে হৃদয় যদি যায় বাড়ি উড়ে ! 

জলোচ্ছ্বাস হবে , -- শোনা গেছে এও , 
নীচু এলাকার মানুষদের আতঙ্ক জলে , 
উঁচু এলাকাবাসীরা ঝড়ের তাণ্ডবে মরে ; 
দিন-খাটা মানুষেরা পড়েছে ক্ষিদের কবলে ! 

তার চেয়ে আতঙ্ক বেশি সব মানুষের 
যাবে না কাছে কেহ পড়ে যদি বিপদে‌ !
 প্রলয়, মহামারী জাগিছে একসাথে 
প্রকৃতি আজ বুঝি খেপেছে ভীষণ ক্রোধে । 

বারে বারে অগ্নি পরীক্ষায় প্রকৃতিবাসী 
কেন রে প্রকৃতি তোর এতো রোষ ? 
প্রকৃতির ক্রূর দৃষ্টিতে আজ বন্দি মোরা 
জানি না প্রভু আজ আমাদের কি দোষ ! 
সাহিত্যের অঙ্গনে

অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের  শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং ‌‌নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার। 
শিক্ষা : বি এস সি অনার্স (রসায়ন) ।

ছোট বেলার শীতকাল ।। সোমনাথ ঘোষ

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। আঠাশ তম সংখ্যা ।। 18 November 2022।।

সাহিত্যের অঙ্গনে



ছোট বেলার শীতকাল
সোমনাথ ঘোষ


শীতের আগমনের তরে
ভাদ্র মাসে দুপুর রোদে ছাদের পরে
দেখতাম মাকে, মেলতো যত 
শীতের পোষাক আর লেপ কম্বল ,
মাদুর পেতে যত্ন করে।

ছোটবেলায় শীত কাল মানেই
আপেল আর কমলা লেবু খাওয়া
ছুটির দিনে  সবাই মিলেসেজে গুজে
চিড়িয়া খানা  যাওয়া।

মিঠে রোদে রোদ পোহান আর
ক্রিকেট ব্যাডমিন্টন খেলা
মায়ের হাতে নতুন গুড়ের
পিঠে পায়েস খাওয়া।

সাতসকালে খেজুর রসের কলস ভরে
আসত শিউলি  বাড়ির‌ পরে
ইচ্ছে হলে কিনতো লোকে
গেলাস ভরে পান করত
দু চার পয়সা খরচ করে।

সূর্য্য দেব‌ যখন যেতেন পাটে
থাকতো না লোক রাস্তা ঘাটে
হলুদ আলোর ল্যাম্পপোষ্ট গুলো
হতো মনে দাঁড়িয়ে আছে মেখে ধুলো।

রাতের বেলা খাওয়ার শেষে
ভাইয়ের সাথে লেপের তলে
সেঁধিয়ে যেতাম দুজন মিলে
মনে হতো আছি দুজন শুয়ে
জলঢালা এক তোষক পরে।

আধুনিকতার ছোঁয়ায় আজ
বদলে গেছে দিন।
আগের মত শীত পড়ে না
হয় না এখন হাড়হিম।

তবুও এখন সকাল সন্ধ্যা জুড়ে
শিশির নিহর গল্প করে।
বাংলার পিঠের আমেজ নিয়ে
শীতে আমি মজে রই।।
সাহিত্যের অঙ্গনে


সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী।
শিক্ষাগত যোগ্যতা। বি কম।
নিবাস -চন্দননগর।

Friday, November 11, 2022

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। সাতাশ তম সংখ্যা ।। 11 November 2022।।

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। সাতাশ তম সংখ্যা ।। 11 November 2022।।

সাহিত্যের অঙ্গনে


এই সংখ্যার সূচী....



সহসা ।। সোমনাথ ঘোষ

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। সাতাশ তম সংখ্যা ।। 11 November 2022।। 

সাহিত্যের অঙ্গনে



সহসা
সোমনাথ ঘোষ

এসেছিল সে সহসা অন্তরে
নীরবে নিভৃতে হৃদয়ে তোমার
কোন এক বিশেষ প্রতিক্ষনে
উদ্বেলিত হয়েছিল মন শিহরনে।

এসেছিল সে যৌবনের সন্ধিক্ষণে
ছিল না জানা কেন যে কি কারণে
নয়ন ভরে দেখিতে চেয়েছিল মন
করেছিলে সংকোচে নিজেরে সম্বরণ।

এ খেলাই চলেছে যুগ যুগান্তর ধরে
যৌবনের সন্ধিক্ষণে সবারই পরে
যে প্রেম, অপরিণত কৈশোর হৃদয়ে 
হয়েছিল আসীন,
বয়োঃপ্রাপ্তির সাথে সাথেই হয়েছিল বিলীন। 
সাহিত্যের অঙ্গনে


সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী।
শিক্ষাগত যোগ্যতা। বি কম।
নিবাস -চন্দননগর।

শীতের আভাস ।। শাবানা বিবি

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। সাতাশ তম সংখ্যা ।। 11 November 2022।।

সাহিত্যের অঙ্গনে



শীতের আভাস
শাবানা  বিবি 

হৈমন্তী হিমেল হাওয়া 
   ঝিরিঝিরি বইছে
      মধ‍্যহ্নের রোদের  প্রখর 
         একটু একটু  কুমছে। 

হৈমন্তী বিকেল যেন
   ঝাপসা হয়ে এলো,
       ডুবু ডুবু সূর্যটা  এবার 
          যেন, বেলা কেড়ে নিল। 

সন্ধ্যা হওয়ার আগেই সন্ধ্যা
    দ‍্যুত সময়  যাচ্ছে,
       চারিদিকে  জমাট ধোয়াসা
          শীতের আভাস আসছে। 

তপ্ত তাপের পরে এলো
    প্রশান্তির স্নিগ্ধ  পরিবেশ,
      যেন হৈমন্তী কালো মেয়ে
        বলছে, স্বাগত শীতের দেশ। 

দিনের  আলো সংক্ষেপিত
     আভাস দিয়ে যাচ্ছে,
         বেলা ছোটোর দিন গুলি সেই
            শীতের  ঋতুটাই  আসছে। 

হাতে পায়ে শুষ্ক ভাবে
   সকাল সন্ধ্যা কাটছে,
       ভারী বসন চাপিয়ে  শিশু 
           হালকা বসন ছাড়ছে। 

সকাল বেলার জমাট  শিশির
     ফোঁটায় ফোঁটায় পড়ছে,
          শীতের দিনের   আভাস যে
             হেমন্তের বাতাসে বইছে। 

সর্ষে খেতেও মাথা  তুলে
    মটরশুঁটি ও দু-পাতা,
       শীতের সঙ্গে  হেমন্তের 
         এভাবেই হয় কথা।


শাবানা  বিবি
দাসবেড়িয়া.  নদীয়া

জীবনের সংগ্রাম ।। ডা: জাফর মোল্লা

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। সাতাশ তম সংখ্যা ।। 11 November 2022।। 

সাহিত্যের অঙ্গনে

জীবনের সংগ্রাম
ডা: জাফর মোল্লা 

রক্তক্ষয়ী সংগ্রাম মোর 
     সেই দিনেতে ঘটে।
       কুঁড়ে ঘরে ঘোর আঁধারে
         প্রসব বেদনা যেদিন ওঠে ‌‌।। 

অস্ত্র ছাড়া যুদ্ধ করা 
       শুরু সেই দিন।
         বিনা তিরে ক্ষুন ঝরে
          শরীর হয় মলিন।। 

অস্ত্র নেই সেনা নেই
     নেই প্রতিপক্ষ।
       কঠিন যুদ্ধ জীবন স্তব্ধ
          বাঁচা শুধু লক্ষ্য।। 

দশমাস ধরে যতন করে
   রেখে জঠরে যার।
     সুস্থ রাখতে সেই তাকে
       এতো সংগ্রাম আমার ।। 

নাড়ি ছেঁড়া টান শুরু হয় যখন
      জীবন যায় কি থাকে।
         নিজের কথা না করে চিন্তা
            শুধু চেয়েছি তাকে।। 

ধরার পরে খুব আদরে
     লালন করে তার।
       বুক ভরা ব্যথা পাই সদা
          নিত্য উপহার।। 

নেই তার মনে মোর জীবনে
   বয়েছে কতো ঝড়।
      মাতৃত্বের দাম কোরে বদনাম
         হৃদয় করে চুরমার।। 

সংগ্রাম করে সেই দিন হতে
     আজ আমি বড় ক্লান্ত।
       কেউ কারো নয় এই দুনিয়ায়
         এই কথাটা জল জ্যান্ত।।
সাহিত্যের অঙ্গনে

জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা

Friday, November 4, 2022

সাহিত্যের অঙ্গনে ।। ছাব্বিশ তম সংখ্যা ।। 4 November 2022।।

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। ছাব্বিশ তম সংখ্যা ।। 4 November 2022।।

 
সাহিত্যের অঙ্গনে


এ সপ্তাহের সূচী .........

 

•••••

 


•••••

 

জীবনের মহিমা ।। সোমনাথ ঘোষ

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। ছাব্বিশ তম সংখ্যা ।। 4 November 2022।।

সাহিত্যের অঙ্গনে
 
জীবনের মহিমা
সোমনাথ ঘোষ 

কর্ম করে যাও প্রিয়
করোনা ফলের আশা
এতো আমার কথা নয়
এ যে গীতার অমূল্য ভাষা। 

আছে যতদিন যেন,
তোমার আর্থিক অথবা শারীরিক বল।
তত দিনই তোমাকে প্রয়োজন
আছে যারা তোমার পরিজন। 

আজকে তুমি যাদের তরে
করছ দিয়ে সর্বস্য তোমার
কোনও একদিন না পারিলে
দেখিবে সবার মুখ হবে ভার। 

হয়েছে তোমার কিছু অভিজ্ঞতা 
বয়সকালে বাড়বে আরও অনেক
বলছি আমি মিলিয়ে নিও প্রিয়
কথা গুলো বাতুলতা নয় যেন। 

এই নিয়েই চলতে হবে এই সংসারে
আছি আমরা যতদিন এই ধরার পরে
ভেব না যেন এ সমস্যা শুধুই তোমার
জর্জরিত সকলেই, এই সংসারে সবার।
সাহিত্যের অঙ্গনে

সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী। 
শিক্ষাগত যোগ্যতা। বি কম। 
নিবাস -চন্দননগর।

পূজো মানে ।। অনুপ কুমার জানা

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। ছাব্বিশ তম সংখ্যা ।। 4 November 2022।।

সাহিত্যের অঙ্গনে

পূজো মানে 
অনুপ কুমার জানা 

পূজো মানে ঢাঁকের কাঠি
নাইকো নাকুর , নাকুর‌ নাকুর ,
নতুন মনে নতুন সাজে
ঘুরে ফিরে দেখব ঠাকুর । 

পূজো মানে ছুটির মেজাজ
অফিসের দীর্ঘ কাজের অবসান ,
বাড়িতে বসে ইচ্ছা খুশিতে
নিজের মতো সময় কাটান । 

পূজো মানে পুরানো দিনের
স্মৃতিচারণ আর মিলন মেলা ,
হেঁসে খেলে বন্ধুদের সঙ্গে
প্রাণ খুলে কথা বলা । 

পূজো মানে কৈশোর জীবনে
বন্ধুদের সাথে ফুচকা খাওয়া ,
একসাথে পূজো মণ্ডবে ঘুরে
হাঁসি-ঠাট্টা , আড্ডা দেওয়া । 

পূজো মানে রাত-দিন সমান ,
সারা রাত্রি ধরে ঠাকুর দেখা ,
সারাটাদিন বিছানায় শুয়ে
অর্ধঘুমে অলীক স্বপ্ন আঁকা । 

পূজো মানে নিরাসায় ভোগা ,
ইচ্ছাগুলো থেকে যায় অপুরণ ,
বোনাসের সব টাকা দিয়েও -----
মেলে না মনের মতো তেমন । 

পূজো মানে সমাপ্তির বেদনা ,
দীর্ঘ অপেক্ষা নিমেষেই শেষ ;
আনন্দ হাঁসি হোল না তেমন ,
সূচনার গন্ধ থাকে যে বেশ । 
সাহিত্যের অঙ্গনে

অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের  শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং ‌‌নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার। 
শিক্ষা : বি এস সি অনার্স (রসায়ন) ।

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন