কাঁপবে বাতিল
রাজপথের ঐ লড়াইয়েতে
থাকতে তোমার হবে!
বাতিলের এ রাজপ্রাসাদ টা
উঠবে তবে কেঁপে।।
প্রয়োজন হলে দিতে হবে ঢেলে
শরীরের তাজা খুন।
দাম্ভিক সবে ঝরে যাবে
শিরায় ধরবে ঘুন।।
বলিষ্ঠ কন্ঠে নেমে মাঠে
করা চাই প্রতিবাদ।
জুলুমকারীর রক্ত চক্ষু
হবে তবে বরবাদ।।
যাদের হাতে রক্ত ঝরে
নিপাত যাবে তারা।
লড়াইয়ের মাঠে এক সাথে
শক্ত হয়ে দাঁড়া।।
হবে খর্ব সকল দর্প
খসে যাবে রে গদি।
কাঁধে কাঁধ মিলি তোরা সকলে
এগিয়ে চলিস যদি।।
অত্যাচারের স্ট্রীমরোলার
স্তিমিত হয়ে যাবে।
তোদের হুঙ্কারে নতুন কোরে
নতুনত্ব গঠন হবে।।
চুপটি করে ঘরের কোণে
থাকিস না রে আর।
ছাত্র যুবক আর সব লোক
হয়ে ওঠ দুর্বার।।
ডাঃ জাফর মোল্লা
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....