Wednesday, November 26, 2025

সতান প্রদীপ কুমার দে

মুকুর অনলাইন



সতান
প্রদীপ কুমার দে



ছবিটা এরকম,
দাদাবাবু অম্লান ঝার খেয়ে অজ্ঞান হয়ে বিছানায় পড়ে আছে, বৌদি আদুরী পরকীয়া করে পাড়ার কার্ত্তিককে নিয়ে দাদার সামনে দিয়ে পগারপার! আর সেই সুবাদে ঘরের কাজের পূর্ণ যুবতী ডলি দাদাবাবুর জন্য হা হুতাশ করে আদর করে দাদার জ্ঞান ফেরানোর চেষ্টায় বিফল।

ডলি মোবাইলে পাশের ফ্ল্যাটের রঞ্জনা বৌদির কাছে জানতে চায়,
--  হ্যাঁ বৌদি, দাদা তো অজ্ঞান হয়ে গেছে কি করব?

ওপরপ্রান্ত থেকে প্রশ্ন আসে,
--  কেন বৌদি কোথায়?

-- সে তো দাদাকে মেরে জল দেওয়া কাত্তিককে নিয়ে পালিয়েছে।

--  বাহঃ তাই নাকি তাহলে তুই ওই মিনসের মুখে জল মারতে থাক।

ডলির বেশ দরদ, জল ছিটিয়ে দেয়। বিফলে যায়।

এবার ডলি আর এক বৌদির কাছে সব জানিয়ে ফোন লাগায়,
--  দাদা অজ্ঞান, কি করি গো?

--  বৌদি যখন নেই তখন এই সুযোগ, বেশ করে আদর করতে থাক, দেখবি কাজ হবে।

ডলি সময় নষ্ট না করে দাদার পাশে শুয়ে দাদাকে আদর করে, দাদার জ্ঞান আসে তবে বউ ভেবে জড়িয়ে নেয়, আরও আদর আনন্দ করে জানতে চায়,
-- তুমি তাহলে ফিরে এলে, সোনা?

ডলির খুবই ভাল লাগে, দাদাকে বোঝায় ব্যাপারটা। দাদা ধড়ফড় করে উঠে জানতে চায়,
--  আদুরি ফেরেনিতো?

--  না দাদাবাবু যে যায় সে কি আর ফেরে?

--  যাক বাঁচালি! যাই এবার অন্তত ওই কার্ত্তিক শয়তানটাকে শায়েস্তা করে আসি।

ডলি ঢলিয়ে ঢলিয়ে অম্লানদাদাবাবুর নাগালে এসে আদর করে জানায়,
--  কাকে শয়তান বলছো বাবু? কাত্তিকতো এখন তোমার সতান, সতীনের পু:লিঙ্গ 😁








No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন