সাহিত্যের অঙ্গনে !!ভাতঘুম উত্তম ভট্টাচার্য
ভাতঘুম
উত্তম ভট্টাচার্য
ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে,
তাই বলে ভেবোনা এ বৃষ্টি হচ্ছে
সব জায়গায়, সব খানে!
কোথাও ঝমঝম করে বৃষ্টি পড়ছে-
কোথাও সূর্যের তীব্র দহন জ্বালা!
কোথাও মাঠ জ্বলছে, নদী,পুকুর নালা, ডোবা
শুকিয়ে কাঠ হয়ে পড়ে আছে;
আর এখানে বৃষ্টি হচ্ছে ঝিমঝিম ঝিরিঝিরি রবে।
এখানে জল জমেছে, জমা জলে পোকা হাঁটছে-
মশা বাড়ছে, মানুষের রক্ত শুষছে এখানে।
ওখানে সূর্যের তেজ বাড়ছে-
মাঠের ধান পুড়ছে, পুকুরের মাছ খাবি খাচ্ছে অজ্ঞানে!
মানুষের পেট জ্বলছে-
দু'চোখ আগুন হয়ে জ্বলে উঠছে-
আর, দাবানলের গ্রাসে পশু পাখিরা মানুষের খাবার জোগাচ্ছে গোপনে!
কোথাও কোথাও 'ইলশেগুঁড়ি' বৃষ্টি পড়ছে;
সোনামুগ ডালের খিচুড়ি আর
বেগুন পোড়ার গন্ধ মানুষের পেট পুড়ছে!
আর ভাজা ইলিশের ঘ্রাণ চারিদিক ছোটাছুটি করে ভাত ঘুমে কারও কারও নাসিকাতে মধুর জাবর কাটছে।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....