সাহিত্যের অঙ্গনে !! উইকেট অজিত কুমার জানা
উইকেট
অজিত কুমার জানা
ঘোলাটে দুঃখ প্রদীপ জ্বেলে,
জাগিয়ে রাখি জীবন।
পিছলে পড়া সময়ের সেবা করি,
যদি বাল্বে জ্বলে আলো !
জলশূন্য গ্লাস উপুড় হয়ে,
টেবিলে গুমরে কাঁদে।
ভাঙা ছাতা খুলতে পারে না নিজেকে,
শিকগুলো হাতে গুঁচে যায়।
বিবর্ণ ফাগুন শীর্ণ চেহারায় ,
চেয়ে থাকে পর্ণমোচী বৃক্ষে।
জীবন বরফ হয়ে,
থামিয়ে দিয়েছে স্রোত।
ভাঙা মাস্তুলে বসে গাঙচিল,
ঢেউ লিখছে হিসাব খাতায়।
হলুদ বর্ণ ঘিরে রেখেছে,
টসটসে সবুজ পাতাকে।
ভূমন্ডল দখল করে,
অজান্তেই ফেলে দেবে উইকেট।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....