Saturday, April 13, 2024

ভুলতে কি পারা যায়" কার্ত্তিক মণ্ডল

সাহিত্যের অঙ্গনে !!

ভুলতে কি পারা যায়"
  কার্ত্তিক মণ্ডল

ভুলতে কি আর যায় রে পারা
মেঠো পথে পিছলে পড়া
মাখতে কাদা কি আনন্দ
মেখেছি ভাই যে বা যারা। 

আমা খেজুর ও তালের সারি
বটের গায়ে কত ঝুরি
এখন দেখা পাওয়াটা ভার
মিথ্যে গল্প ভুরি ভুরি। 

রাখাল হয়ে চরাই গোরু
বাজাই সুরে পাতার ভেঁপু
আলের পথে জল ছপ্ ছপ্
হয়ে যাই সব দুর্গা অপু। 

ভাবতে বড়ো কষ্ট লাগে
ভাসে সে সব মনের খাতায়
আঁকতে থাকি সারাটা দিন
খোলা মাঠের নক্সিকাঁথায়। 

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন