শারদ রাত
অর্পন ঠাকুর
তোমায় হেরেছি শারদ রাতে
তাই খুঁজে মরি'গো শূন্য হাতে।
তবুও স্বপ্ন দেখি শয়ণে প্রাতে
দু'নয়নে কেঁদেছি অশ্রু খাতে।
তোমায় হেরেছি শারদ রাতে
বাঁকা চাঁদ মম হেরেছ চন্দ্র মুখে
নাহি গাহি গান তব চৈতন্য সুখে।
মিটিমিটি আলো জ্বলেছে দুঃখে
প্রশ্ন করি যদি, উত্তর দেয় রুখে।
বাঁকা চাঁদ মম হেরেছ চন্দ্র মুখে
ওমন হাসি দেখেছি রাত্রি হেসে
প্রহেলিকা ভেদিয়া নিত্য বেশে।
প্রণয়ে দেবে দর্শন ললাট ঘেঁষে
খুঁজিতে তোমায় হন্যে সর্ব দেশে।
ওমন হাসি দেখেছি রাত্রি হেসে
আহা!স্বপনে দেখিতে পাই মনে
রহেনা টিকে মন দেখিতে ক্ষণে।
সর্বহারা ওগো আসিয়া মম সনে
বেঁধেছি গাঁটছড়া মম হৃদয় বনে।
আহা!স্বপনে দেখিতে পাই বনে
স্মরণে সুবাদে আঁখি মেলে পানে
অভিপ্রায়ে রই গো তোমারি টানে।
যবে পাই শুনিতে সুর ছন্দ গানে
হঠাৎ! বলিবে ভালোবাসি কানে।
স্মরণে সুবাদে আঁখি মেলে পানে
তোমায় হেরেছি শারদ রাতে
তাই খুঁজে মরি'গো শূন্য হাতে।
তবুও স্বপ্ন দেখি শয়ণে প্রাতে
দু'নয়নে কেঁদেছি অশ্রু খাতে।
তোমায় হেরেছি শারদ রাতে
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....