পথের বৃত্তান্ত
উৎপলেন্দু দাস
দুটো পথ ছিল পাশাপাশি ছুঁয়ে , আমি ছিলাম মোড়ে
একটি ঝলমল সবুজ মাঠে মিলিয়ে গিয়েছিল নীল দিগন্তে
অপরটি হারিয়ে ছিল গভীর অরণ্যের অন্ধকারে ঝরা পাতার ভিড়ে ।
ছিল হারানোর শঙ্কা অজানার ভয়
তাই বেছে নিয়েছিলাম সোজা পথ দুঃখ না চেয়ে
রোদে পুড়ে বহু দূরত্ব পেরিয়ে পথ হারালো সেই অরণ্যে ।
তারপর মোড়ে ফিরে গেলাম এবার আঁধার পথে
ছিল আলোছায়া তন্বী জলধারা মিষ্টি ফল অচেনা সুবাস
একটু পরেই সন্ধান পেলাম আলোকোজ্জ্বল সেই মাঠের ।
দুটো পথ গেছে বেঁকে তবু মিলে যায় সেই মোড়ে
জীবনও তাই আলো আঁধার নিয়ে পৃথিবীর নীড়ে
রয়েছে অপেক্ষায়, শুধু হেঁটে যাওয়ার আশ্বাসে
কোথাও সবুজ ঘাস কোথাও ঝরা পাতার ভিড়
কোথাও পাখি ডাকে কোথাও দীর্ঘশ্বাস বয় বাতাসের সুরে l
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....