কি আসে যায় লোকের কথায়
ডাঃ জাফর মোল্লা
যতই ভালো করে চলো
রাখবে না কেউ মনে।
একটু ভুলে সবাই মিলে
জ্বলবে তেলে বেগুনে।।
জনায় জনায় সব জায়গায়
তোমার সমালোচনা করবে।
যার মুখে যা আসে
সবাই তা বলবে।।
বানানো ঘটনা বলতে ছাড়বে না
সবাই পথে ঘাটে।
রাখবে না মনে কোনো ক্ষণে
তোমার ভালোটা মোটে।।
আষাঢ় নামে যেমন ধামে
হঠাৎ হয় বর্ষন।
কুসংস্কারে মন এমন লোকজন
তোমাকে দুষবে তেমন।।
একটিও বার করবে না বিচার
তোমার ভালো দিক।
কেমন লোকজন এ সকল জন
ধিক শত ধিক।।
কারোর কথায় না দিয়ে সায়
নিজের পথে চলো।
কি আসে যায় লোকের কথায়
কে কি বললো।।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....