বর্ষা কালের ছবি
শঙ্কর কুমার চক্রবর্তী
কদম ফুলের গন্ধ আসে
ছাতার চলছে মিছিল,
পথ ঘাট সব কর্দমাক্ত
চলার পথ খুব পিছিল।
কার বাড়িতে ইলিশ ভাজছে
হালকা আসে গন্ধ,
জল ছিটিয়ে বাস চলে যায়
জানলা গুলো বন্ধ।
তুমুল জোরে বৃষ্টি হচ্ছে
রিকশা নেই তো কাছে,
রোগা লোকের ঢুকবো ছাতায়
চোখ তাকিয়ে আছে।
বর্ষাতে তুই ডাকিস কেন
ও বসন্তের কোকিল,
মামলা ঠুকবে আসছে দাঁড়া
মস্ত বড়ো উকিল।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....