নই প্রেমিক,প্রতিবাদী আমি
তপন ঘোষ
হে মহর্ষী মুনি শ্রেষ্ঠ গৌতম,
শত ধিক্ তোমায়!
তোমাদের ছল চাতুরীর ফসল
সামান্য নারীকেই বেছে নিলে অভিশাপের আধার,
দেবরাজ ইন্দ্রের চল-চাতুরী উপেক্ষা করে
উর্বশী অহল্যাকে অভিশপ্ত করেছো তুমি।
অশরীরী অহল্যা হয়েছি,হয়তোবা শিলা
তবুও প্রতিবাদ করিনি আমি,
হৃদয়ের উথাল পাথালে নিরবেই
মেনেছিলাম কঠিন শাস্তি তোমার।
শাপমোচন এর কঠিন এক তপস্যায়
ফিরেছিলাম নিজের বেশে,
হে মুনি অহল্যা নই আমি,নই উর্বশী
সামান্য নারী আমি, এ-যুগের,
তোমার প্রতি অগাধ শ্রদ্ধা রেখেই
করবো সরবে প্রতিবাদ।
অন্যায় অবিচারে যদি করো অপরাধী
অপরাধী প্রথম তুমি,
তুমি না ত্রিকালদর্শী!
রাতের মধ্য প্রহর জেনেও তুমি
উর্বশী অহল্যাকে রেখে কেনো চলে গেলে।
শঠের ছলে তোমার ছদ্মবেশে
কি কামনায় দেবরাজ ইন্দ্র, অসুর হলো,
তোমার তপস্যা বলে তুমি কেনো জানো নি
জানো নি অহল্যা তোমার, অমানিশার কোলে।
চল-চাতুরীর ইন্দ্রকে.
কেন আমৃত্যু অভিশপ্ত অহল্যা হতে হয়নি
আর প্রাণধিক মহর্ষী তুমি----
তুমিও হবে না কেনো,
সমান অভিশপ্ত, সমান দোষী?
ধিক্,ধিক্ তোমার পুরুষত্বকে হে মুনি!
তপন ঘোষ
রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর
পেশায় ব্যাঙ্ক কর্মী ।
নেশা কবিতা লেখা
প্রকাশিত কাব্যগ্রন্থ
অন্তরীক্ষে দহন
মুক্ত রাশি রাশি
হে নিঃসঙ্গ তুমি বিহঙ্গ হও
অনিত্য যে সুর নিত্য বাজে


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....