ভালোবাসি তোমায়
বৃন্দাবন ঘোষ
আমি তোমায় ভালোবাসি এ কি বলা বাকি?
আমার খুব ভালো লাগে তোমার দুটি আঁখি।
আমার খুব ভালো লাগে তোমার চলন বলন
তুমি আমার পরম আপন তুমি পরম ধন।
তুমি আমার হৃদয় মাঝে থাকলে অবিরাম
তুমি পাবে অনেক স্নেহ পুরবে মনস্কাম।
আমার দেওয়া ভালোবাসায় পুলক যদি পাও
তারপরেও বল না তুমি আর কি কি চাও।
যদি তুমি আমার কাছে খোঁজ আকাশের চাঁদ,
আমি তোমায় তা-ই দেব কভু হবে না বাদ।
আমার শুধু তোমাকে চাই খুব করেই চাই
পরম আনন্দ হবে আমার যদি তোমাকে পাই।
তোমায় পেলে হৃদয়েতে পাব পরম আরাম।
তোমায় পেলে নাই থাকবে এর চেয়ে বড় দাম।
আমি তোমায় ভালোবাসি বলছি শতবার
তার পরেও এই কথা বলতে হবে কি আর?
বৃন্দাবন ঘোষ
সাংবাদিকতার সাথে যুক্ত থাকলেও তিনি
পেশায় একজন শিক্ষক । বর্তমানে বিষ্ণুপুর শহরের বাসিন্দা, বাঁকুড়া জেলার করমা গ্রামে জন্ম গ্রহণ করেন।
লেখকের পাঁচ টি গল্পের বই প্রকাশিত হয়েছে এবং
ছড়ার বই"ভোরাই"।
তাঁর "শেষ বেলা"কাব্যগ্রন্থ প্রকাশের পথে।
"ভুলি সে কেমনে"কাব্যগ্রন্থ টির উপর কাজ চলছে।
এছাড়াও তিনি আকাশবাণীতে চিঠিপত্র লেখা লেখির সঙ্গে যুক্ত আছেন।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....