সুযোগ সন্ধানী
ডা:জাফর মোল্লা
যদি করো অযোগ্য কে
অধিক বেশি সম্মান।
কুৎসা রটায়ে সেই তোমারে
দেবে গো তার প্রতিদান।।
মেদিনী পরে বারে বারে
করবে যারে উপকার।
কলঙ্কের বোঝা চাপিয়ে সোজা
তোমার করবে সে তিরস্কার।।
জেতাতে তারে বারে বারে
যখন তুমি হারবে।
সেই জিতে তোমার হৃদে
কঠিন আঘাত করবে।।
নরম ভাষায় বোঝাতে সে চায়
তোমার নেই তার দরকার।
স্পষ্ট কথায় আঘাত সানায়
শব্দে ছন্দে বার বার।।
স্বার্থ শেষে থাকে না পাশে
শত্রুতা সে করে ।
যেমন কোরে ডাকোনা তারে
এড়ায় তখন, না চেনার ভান করে।।
মান হুঁশ হারা মানুষে ভরা এ ধরা
মানবতা গেছে হেরে।
দাম্ভিকতার ফলে নেমেছে অতলে
বিবেক গেছে মরে।।
আপন স্বার্থের জন্যে এ ভূবনে
তারা সব করতে পারে।
সূযোগ সন্ধানী যারা সূযোগ বুঝে তারা
তোমাকে ছাড়বে কোনো প্রকারে ।
জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....