জীবনের সংগ্রাম
ডা: জাফর মোল্লা
রক্তক্ষয়ী সংগ্রাম মোর
সেই দিনেতে ঘটে।
কুঁড়ে ঘরে ঘোর আঁধারে
প্রসব বেদনা যেদিন ওঠে ।।
অস্ত্র ছাড়া যুদ্ধ করা
শুরু সেই দিন।
বিনা তিরে ক্ষুন ঝরে
শরীর হয় মলিন।।
অস্ত্র নেই সেনা নেই
নেই প্রতিপক্ষ।
কঠিন যুদ্ধ জীবন স্তব্ধ
বাঁচা শুধু লক্ষ্য।।
দশমাস ধরে যতন করে
রেখে জঠরে যার।
সুস্থ রাখতে সেই তাকে
এতো সংগ্রাম আমার ।।
নাড়ি ছেঁড়া টান শুরু হয় যখন
জীবন যায় কি থাকে।
নিজের কথা না করে চিন্তা
শুধু চেয়েছি তাকে।।
ধরার পরে খুব আদরে
লালন করে তার।
বুক ভরা ব্যথা পাই সদা
নিত্য উপহার।।
নেই তার মনে মোর জীবনে
বয়েছে কতো ঝড়।
মাতৃত্বের দাম কোরে বদনাম
হৃদয় করে চুরমার।।
সংগ্রাম করে সেই দিন হতে
আজ আমি বড় ক্লান্ত।
কেউ কারো নয় এই দুনিয়ায়
এই কথাটা জল জ্যান্ত।।
জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....