শীতের আভাস
শাবানা বিবি
হৈমন্তী হিমেল হাওয়া
ঝিরিঝিরি বইছে
মধ্যহ্নের রোদের প্রখর
একটু একটু কুমছে।
হৈমন্তী বিকেল যেন
ঝাপসা হয়ে এলো,
ডুবু ডুবু সূর্যটা এবার
যেন, বেলা কেড়ে নিল।
সন্ধ্যা হওয়ার আগেই সন্ধ্যা
দ্যুত সময় যাচ্ছে,
চারিদিকে জমাট ধোয়াসা
শীতের আভাস আসছে।
তপ্ত তাপের পরে এলো
প্রশান্তির স্নিগ্ধ পরিবেশ,
যেন হৈমন্তী কালো মেয়ে
বলছে, স্বাগত শীতের দেশ।
দিনের আলো সংক্ষেপিত
আভাস দিয়ে যাচ্ছে,
বেলা ছোটোর দিন গুলি সেই
শীতের ঋতুটাই আসছে।
হাতে পায়ে শুষ্ক ভাবে
সকাল সন্ধ্যা কাটছে,
ভারী বসন চাপিয়ে শিশু
হালকা বসন ছাড়ছে।
সকাল বেলার জমাট শিশির
ফোঁটায় ফোঁটায় পড়ছে,
শীতের দিনের আভাস যে
হেমন্তের বাতাসে বইছে।
সর্ষে খেতেও মাথা তুলে
মটরশুঁটি ও দু-পাতা,
শীতের সঙ্গে হেমন্তের
এভাবেই হয় কথা।
শাবানা বিবি
দাসবেড়িয়া. নদীয়া

No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....