Friday, November 25, 2022

তুমি আছো বলে ।। অনুপ কুমার জানা

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। উনত্রিশ তম সংখ্যা ।। 25 November 2022।।
সাহিত্যের অঙ্গনে


তুমি আছো বলে 
  অনুপ কুমার জানা 

  তুমি আছো বলে পৃথিবী প্রাণময় , 
রুক্ষতা , কঠোরতার একঘেয়েমি নাই , 
ক্লান্তিকর পরিবেশের কঠিন পরিস্থিতি 
  সরলতার আশ্বাস তব পরশে পাই । 

     তুমি আছো বলে পৃথিবী সুন্দর ,‌‌
রয়েছে গোছানো , -- এলোমেলো সমস্ত ; 
   বেপরোয়া জীবন তোমারই আবেশে 
      সরল সাবলীলে হয়েছে আবিষ্ট । 

   তুমি আছো বলে ভ্রাতৃবন্ধন আজও ,‌‌ 
ভাই-বোনের স্নেহ-ভালোবাসা বিরাজিত , 
ভাইফোঁটা , রাখিবন্ধনের সুমধুর বন্ধনে 
দেহ-মনের শুচিতা আজও আয়োজিত । 

     তুমি আছো বলে জীবন প্রেমময় ‌, 
প্রেম-প্রীতি-ভলোবাসা‌ আঁখি-মনে-দেহে ; 
নাইলে বন্য হিংস্রতায় ফিরে যেতাম বনে 
প্রাচীন আদিমতায়ও যেতাম মোরা ধেয়ে । 

     তুমি আছো বলে প্রাণের সঞ্চার , 
      একরতি ভ্রুণকে রাখো যতনে , 
পূর্ণাঙ্গ করো হাজারো ঘাত-প্রতিঘাতে 
তব আত্মদান প্রত্যেকেরই তো স্মরণে । 

    তুমি আছো বলে পুরুষ সুপথে , 
  হিংসা , দ্বেষ থেকে রয়েছে বিরত , 
  ভালোবাসা মিশেছে প্রতিটি অঙ্গে 
শুচিতা দৃষ্টিতে সমাজে আজও সুস্বাগত । 

   তুমি আছো বলে বৈপরীত্য সুখকর , 
বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ মধুময় ; 
   মানব বন্ধন হয়ে যেত বুঝি শিথিল 
নিঃসঙ্গতায় জীবন অকালে হোত ক্ষয় । 

তোমারই কোমলতায় জগতে এতো মানবতা , 
তোমারই হৃদ্যতায় জগতে এতো গভীর মায়া , 
তোমারই পরশতায় বিগলিত সব পাষাণ , 
  তোমারই চাহনিতে পরম প্রবিত্র হিয়া ।
সাহিত্যের অঙ্গনে


অনুপ কুমার জানা
পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামের  শীতল চন্দ্র জানা র পুত্র কবি অনুপ কুমার জানা পেশায় ফার্মাকেমিস্ট্ এবং ‌‌নেশা ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার। 
শিক্ষা : বি এস সি অনার্স (রসায়ন) ।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন