Friday, November 4, 2022

আসছে শীত ।। ডা:জাফর মোল্লা

সাহিত্যের অঙ্গনে(Sahityer Angone) ।। ছাব্বিশ তম সংখ্যা ।। 4 November 2022।।

সাহিত্যের অঙ্গনে

আসছে শীত
ডা:জাফর মোল্লা

শীত আসছে ভবের মাঝে
একটি বছর পর।
পাচ্ছে ভয় প্রাণীকুল সবাই
করছে বুক থরথর।। 

হিমেল হাওয়া আসা যাওয়া
করছে সবার ঘরে।
শিশির কণা ঝরতে নেই মানা
সবুজ তৃণের পরে।। 

শীত অনুভবে পথ ঘাট সবে
কুহেলিকায় ঢেকে থাকে।
সকল জনে উষ্ণ বসনে
কায়া রাখে ঢেকে।। 

কলস কাঁধে খাজুর গাছে
শিউলির দল সবে।
রসের খাবার তৈরি হবে এবার
আবার নতুন ভাবে।। 

সূর্যের কিরণ উষ্ণ নয় এখন
থাকে কুয়াশার ভিড়ে।
সকাল বেলায় চাদর জড়ায়ে
তাই থাকে সবাই নীড়ে।। 

পেকেছে ধান চাষির মন
খুশিতে নাচন করে।
তৃপ্ত হাওয়া আসা যাওয়া
করছে সবার অন্তরে।। 

এমন করে বছর ঘুরে
শীতের আগমন।
ধীরে ধীরে আপন নীড়ে
গর্মী করছে গমন।।

সাহিত্যের অঙ্গনে
জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন