তবেই স্বার্থক
তসলিমা লস্কর
যদি হোস, দুষ্টু মুখের মিষ্টি হাসি-
তোর প্রেমেতে হবো আমি মন উদাসী।
যদি হোস, আমার মনের মন ময়ূরী-
তোকে নিয়ে যাবো আমার স্বপ্নপুরী।
যদি হোস, শ্রাবণ মেঘের বরিস ধারা-
ওই ধারাতে ভিজে হবো মাতোয়ারা।
যদি হোস, মন মাতানো উতল পবন-
তন্দ্রা চোখে দেখবো শুধু তোর স্বপন।
যদি হোস, ভালোবাসার মিষ্টি ছোঁয়া-
করব পূরণ যা আছে তোর চাওয়া পাওয়া।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....