Saturday, June 10, 2023

শিরোনাম বিহীন পংক্তি // বিজিত কুমার আচার্য্য

সাহিত্যের অঙ্গনে !! MAY 2023


শিরোনাম বিহীন পংক্তি
বিজিত কুমার আচার্য্য

জানালার পাশেই দেবদারু জারুল কদম
নিরবে ভালবেসে যেভাবে আপন করে নিল
আমি পারিনি আমার বন্ধনে আবদ্ধ রাখিতে
এ আমার চরম অবহেলা।
 রাত বিরাতে তারাই ছিল আমার প্রকৃত বন্ধু
এরা ছাড়া যাদেরই আপন করতে চেয়েছিলাম
কাউকে পারিনি আমার বাহুডোরে বাঁধিতে
চলে যায় আমায় ছেড়ে অনেক অনেক দূরে
কেহ কেহ রহিয়া যায় দেহ সীমান্তসমান্তরালে 
মাঝেমধ্যে ডুবে গেছি মানব দেহের বাহিরে
আমার জনম সারাই বৃথানলে পুড়ে ছাই। 
জীবনে কতইনা ছাই ভস্ম করিয়া গ্রহণ 
দেহখানি করিয়া ফেলেছি অসার।
টেবিল জানালার চারপাশে পড়ে আছে
অসংখ্য চিরকুট লেখার নমুনা
তোমার খুশির ঝলকে আমার ঘরে
আঁধারের মাঝে জ্বলে উঠে পূর্নিমার চাঁদ। 
মোহ জ্বালে জ্বলতে জ্বলতে আমি অংগার
আমার দহন কে করবে নিবারণ
কেটে যায় যুগ যুগান্তর। 

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন