প্রথম ষষ্টি
অনুপ কুমার জানা
নতুন জামাই হয়েছে শুভঙ্কর
প্রথম ষষ্টি আজ ,
কিভাবে আপ্যায়ন করবে গ্ৰহন
জাগছে মনে লাজ ।
যাকেই দেখে তার-ই নিকট
নিচ্ছে যুক্তি পরামর্শ ,
সমাধান তার হয় না কিছুতেই
পাড়া পড়শীর হর্ষ !
দিচ্ছে সবাই বিশাল ফর্দ
ষড়ফল , সবার পোশাক ;
সঙ্গে হাঁড়ি বোঝাই দই মিষ্টিও
শুনে শুভঙ্কর নির্বাক ।
অবশেষে সেজে গুজে আতর মেখে
পড়লো বেড়িয়ে দম্পতি ,
রোদ ঝলমল তপ্ত হাওয়ায়
উঠছে ফুটে জ্যোতি ।
দই-এর হাঁড়ি বউ-এর মাথায়
নিজের মাথায় মিষ্টি ,
ফল , পোশাক দুজনের কাঁধে
নজড় কাড়া দৃষ্টি ।
ভাঙা সাঁকোর উপর দিয়ে
পার হচ্ছে বৌ ধীরে ,
স্লীপ খেয়ে দই-এর হাঁড়ি
পড়লো কাপড় চোপড়ে ।
ধরতে গেল বউকে যখন
উল্টালো তারও হাঁড়ি ,
দুঃখ রোষে ঝরছে আগুন
ষষ্টি দিল ছাড়ি !
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....