মানুষ স্বার্থপর
জাফর মোল্লা
বর্ষার দিনে সকল জনে
ব্যবহার করে ছাতা।
বৃষ্টি ফুরালে কেউ আর ভুলে
মনে করেনা তার কথা।।
গাছের শাখে থাকে থাকে
ফোটা ফুল সব খোঁজে।
শুকিয়ে গেলে সেই ফুলে
ভ্রমর ও না নাচে।।
পাহাড়ের ঝর্না মনে দেয় দোলনা
যখন ছোটে নদীর পানে।
নদীর জোয়ার ভাটা দেখে নামা আর ওঠা
ঝরনার কথা করে না কেউ মনে।।
মানব সমাজ হচ্ছে আজ
স্বার্থ দ্বারা চালিত।
স্বার্থ ফুরালে যায় চলে
তোমারে করে ব্যথিত।।
যত দিন তার প্রয়োজন তোমার
ঠিক ততদিন সাথে।
প্রয়োজন শেষে সেই এসে
তোমার হৃদে দেবে তীর গেঁথে।।।
এটা জানি অবুঝ প্রাণী
অকৃতজ্ঞ নয়।
বিবেক হারা মানুষ যারা
দেয় অকৃতজ্ঞের পরিচয়।।
গহীন আঁধার পথে একা চলছিলে হাতড়ে
যে আলো দেখালো হাত ধরে।
কলিজার ঘরে তলোয়ার মেরে
খুন ঝরালে তারে।।
যে প্রাণীটা পায় খেতে কাঁটা
মালিকের না চলা রুজি।
সে কোনো দিন বিশ্বাস হীন
হয়না এটা বুঝি।।
মানুষ কিন্তু নয় চার পেয়ে জন্তু
তবু আচরণ জঘন্য।
হলে সফল দেখায় যে ছল
যা দেখায় পশু কখনো।।
ধৈর্য্য ধরো অপেক্ষা করো
সামনে দিন আসবে।
করবে আজ যা পাবে ফিরে তা
সেই ভাবে না হয় অন্য ভাবে।।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....