বিয়ে
অনুপ কুমার জানা
বিয়ে বিয়ে মানানের বিয়ে ,
চলছে আয়োজন জোর কদমে ;
বর রয়েছে তিন মাস ছুটিতে
বরের বাবার উপস্থিতি বেনিয়মে ।
ধুম ধামে সমাপ্ত আংটি বদল
নিমন্ত্রিত অতিথি কারখানার সবাই ,
কতো না রঙে , কতো না ঢঙে
উপস্থাপনায় খুশির সীমা নাই ।
প্রি-ওয়েডিং ট্যুর সমাপ্ত দার্জিলিং-এ ,
অপূর্ব নিশ্চিত ফটোগ্ৰাফি গুলো ,
হার মানবে অমিতাভ-শ্রীদেবী জুটি
এক কথায় ফাটাফাটি --- জ্বলছে ভালো !
বরের ফ্ল্যাট ভিক্টোরিয়ার পাশাপাশি
ছাদ থেকে অনুভূত উদাস হাওয়া ,
বিস্মিত জাগায় দ্বিতীয় হুগলি সেতু
শিহরণ জাগায় ভরা নদীর চাওয়া !
আয়োজন চলছে দুমাস যাবৎ
পিতা , মাতা , রয়েছে বরও সাথে ;
কমও তো নয় জ্যাঠার অবদান
আমেরিকা বাসী দিদিরও হৃদয় ভারতে ।
বিয়ের অনুষ্ঠান তিন দিন ব্যাপী
নাচছে হৃদয় , গাইছে নয়ন ;
মেহেন্দীতে জেগে উঠবে হস্তযুগল
দিবা-রাত্র কতো স্বপ্ন বুনন !
গায়ে হলুদ বিয়ের পূর্ব দিনে
হলুদে হলুদে হবে দেহ-মন একাকার ,
আশীর্বাদ ঝরবে শুচিতা মনে
প্রেমের বাঁধন দৃঢ় নব দম্পতির অঙ্গীকার !
অবশেষে শুভ দিনে শুভ লগনে
শুভদৃষ্টি , সিঁথিতে সিঁদুর , হস্ত বন্ধন ;
দুটি হৃদয় হয়ে গেল আজ একাকার ,
বৈদিক রীতি নীতিতে মন্ত্র উচ্চারণ ।
সাক্ষী রইলো শতাধিক নর-নারী
আশীর্বাদ ঝরালো শুভ হৃদয়াকাশ ;
উজ্জ্বলতায় ভরুক ওরা দিবালোক সম
শাশ্বত সাক্ষী আকাশের সূর্য , দখিনা বাতাস ।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....