Saturday, June 10, 2023

দাসত্ব // স্বপন গায়েন

সাহিত্যের অঙ্গনে !! MAY 2023 


  দাসত্ব

  স্বপন গায়েন

পাড় ভাঙছে নদীর -
ডুবে যাচ্ছে ঘরবাড়ি জীবনের রঙিন বসন্ত
হৃদয়ের পাড় ভাঙছে নীরবে
নিভৃতে বয়ে চলে নদী স্রোতহীন


কান্না জমতে জমতে পাথর হয়ে যায়
একঝাঁক প্রজাপতি উদাত্ত কন্ঠে বেহাগের সুরে গান গায়
দখিনা হাওয়ায় ঝরে যায় গাছের হলুদ পাতা
হৃদয় খুঁড়ে লিখে রাখে মানুষের অব্যক্ত যন্ত্রণা


সভ্যতার রঙ্গমঞ্চ থেকে দাসত্ব কাটে না
অন্তরের গোপন ইচ্ছেগুলো হারিয়ে যায়
অলৈকিক আঁধারে
কোথায় আলো কোথায় বাতাস ..
দু'চোখ জুড়ে ধূসর ক্যানভাসের রঙ


আজীবন সংগ্রাম করে বেঁচে আছে মানুষ
সভ্যতা মুখ ফিরিয়ে -
স্বপ্নের রঙ বদলে যাচ্ছে ক্রমশ যুদ্ধের রঙের মতো
সভ্যতার হাত ধরে কবে হাঁটতে শিখবে বিধ্বস্ত মানুষ!



            

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন