নতুন সংস্করণ
অজিত কুমার জানা
রোদের তীর নিঙড়ে মাটি,
বুকের শ্বাস দূষণ ঘাঁটি।
গাছের পাতা জলের প্রার্থনায়,
গায়ের বল বাতাস হারায়।
দুপুর পথ সঙ্গী হারা,
অবশ শরীর চোখের তারা।
গাছ, মাটি ধ্বংস করে,
ওষুধ, ডাক্তার রোগের ঘরে।
এগিয়ে গিয়ে পিছনে হাঁটা,
বইছে জোয়ার তবুও ভাঁটা।
বিগড়ে যাচ্ছে জল ও আবহাওয়া,
মিলছে না আর চাওয়া-পাওয়া।
চলো ফিরে সবুজ গাঁয়ে,
কাদা মাটি লাগিয়ে পায়ে।
নতুন-পুরনো করে বরণ,
পরিবেশকে করি নতুন সংস্করণ।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....