প্রেমবেলা
ডমরুধর
চিঠির ভিড়ে,
একুশের ইচ্ছেরা কাছে আসে,
ক্ষয়িষ্ণু মুহূর্তে তখন
চুলের সাদারা চোখে ভাসে।
তবু তোমার বর্ণমালায় আমি অনন্ত
আমার অস্তিত্বেরা
ডুবন্ত এক জাহাজের হাল ধরে থাকে।
আচ্ছা!
শরীর শেষ হলে কি, প্রেমেরা রোদ হয়?
তোমার চিঠির ভিড় ঠেলে -
আবার,
একুশের ইচ্ছেরা কাছে আসে।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....