আজব প্রশ্ন
সুচন্দ্রিতা ঘোষাল চক্রবর্তী
বল না রে সত্যি করে
তুই কি আমার কেউ
প্রশ্ন ওঠে, ভালোবাসায়
আত্মহারা ঢেউ।
নিঝুম দুপুর, এলোমেলো
ওলটপালট কথা
বর্তমানে ধাক্কা খেয়ে
প্রশ্ন আঁকা বাঁকা।
মায়ার বাঁধন, আলগা যখন
থাক না ভালো কথা
মানুষ শুধু, স্বার্থপর
দেয় কেবলই ব্যাথা।
সিঁধ কেটেছে, মনের ঘরে
মায়াবী নামের জাদু।
এ পৃথিবী, কেউ কারুর নয়
জানলে তুমি চাঁদু।
ReplyForward |
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....