কবি প্রণাম
বান্ধুলি
বৈশাখের দাবদাহের এমন একদিনে
কোন অজানা জগত থেকে
তোমার এই ধরিত্রীর বুকে আগমন।
প্রেম প্রীতি ভালোবাসায় ভরে উঠলো,
পৃথিবীর রবি।
ছড়িয়ে দিলে বিশ্ব ভ্রাতৃত্বের বাণী -----
মুখরিত হলো ধরা,
তোমার গান কবিতা নাটকে উপন্যাসে ।
সাহিত্য জগতে শিরোমনি তুমি,
মানব জীবনের প্রতি ছন্দে তোমার লেখা ধ্বনিত হয়।
সাহিত্যপ্রেমী হৃদয়-আকাশে তুমি সম্রাট।
এভাবেই বেঁচে থাকুক তোমার মহিমা,
যুগ থেকে যুগান্তরে,
সকলের বিনম্র শ্রদ্ধায় , এভাবেই
তোমারই উপস্থিতি জীবন্ত হয়ে উঠুক।।
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....