শিল্পে বিমূর্ত ধারণা
তন্ময় বিশ্বাস
19 শতকের শেষের দিকে পশ্চিমা শিল্পীরা অনুভব করেছিলেন নতুন ধরনের শিল্প তৈরি করার । যা প্রযুক্তি, বিজ্ঞান ও দর্শনে ঘটে যাওয়া মৌলিক পরিবর্তনগুলিকে অন্তর্ভুক্ত করবে। যে উৎসগুলি থেকে শিল্পীরা তাদের তাত্ত্বিক যুক্তিগুলি আঁকেন তা ছিল বৈচিত্র্যময়।
তিনটি বিষয় যা বিমূর্ত শিল্পের বিকাশে অবদান রেখেছিল তা হল রোমান্টিসিজম, ইমপ্রেশনিজম এবং এক্সপ্রেশনিজম। শিল্পীদের জন্য শৈল্পিক স্বাধীনতা 19 শতকে উন্নত হয়েছিল।
বিমূর্ততা শিল্পে, চিত্রের চিত্রণে বাস্তবতা কে প্রস্থান নির্দেশ করে। সঠিক উপস্থাপনা থেকে এই প্রস্থান সামান্য, আংশিক বা সম্পূর্ণ হতে পারে। এখানে সাধারণত বিভিন্ন রং,বা বিভিন্ন জ্যামিতিক চিত্র প্রভৃতির মাধ্যমে একটি চিত্র ফুটিয়ে তোলা হয় যা কোনো একটি বিষয় কে নির্দেশ করে কিন্তু প্রকট ভাবে প্রকাশ করে না।
তবে বিমূর্ত চিন্তা যেমন ১৯শতকে বিদেশে দেখা গিয়ে ছিলো তার বহু আগে ভারতবর্ষে এর প্রকাশ দেখা যায় ।
তবে এই শিল্প একটু অন্য রকমের।
এই ত্বত্তের প্রথম পরিচয় ঘটে লালনের গানে।
""আমার মনের মানুষের ই সনে।
মিলন হবে কত দিনে।।"
এখানে "মনের মানুষ " ধারণা টি বিমূর্ত ধারণা।যেখানে সীমা ও অসীমের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।
ক্ষণস্থায়ী নশ্বর দেহে স্থায়ী সাধন ফল পাওয়ার যে সাধনা । এবং মনের মানুষ অর্থাৎ "আলোক সাঁই" অর্থাৎ "অলক্ষ্য স্বামী"।
আর এই "আলোক সাঁই" এর সমার্থক হিসাবে "মনের মানুষ" ,"অচিন পাখি" ব্যাবহার করেন।
এখানে "মনের মানুষ" জীবাত্মা রূপী "পরমাত্মা " দেহ মন্দিরে আসা যাওয়াই তার নিত্য লীলা।
আর এই লালনের "অচিন পাখি " এই ধারণার উপর অনুপ্রাণিত হয়ে রবীন্দ্র নাথের "জীবন দেবতা" র প্রকাশ । এবং এই প্রসঙ্গে রবীন্দ্র নাথ
"The religion of man" এ লিখেছেন --
"I felt that I had found my religion at last,thereligion ofman,in which the infinite became defined in humanity and came close to me so as to need my love and co-operation. This idea of mine found at a later date its experssion in some of my poems addressed to what I called Jivandevate, the lord of my life."
বলা যায় এই বিমূর্ত ধারণার মাধ্যমে আমরা একটি বিষয়ের অস্পষ্ট অবয়ব তৈরী করা হয়।
এবং প্রাচীন ভারতবর্ষে তার প্রভাব ও ছিল যথেষ্ট গুরুত্বপূর্ণ।
এবং ১৯ শতকের গোড়ার দিকে ভারত বর্ষে জন্ম নেওয়া শিল্পী Maqbool Fida Husain এই বিমূর্ত চিত্র শিল্পী যথেষ্ট দক্ষতা দেখিয়েছেন।
তার আঁকা গুরুত্ব পূর্ন বিমূর্ত শিল্প কর্ম হলো ---
1. The Puppet Dancers
2. Battle of Ganga and Jamuna
3. The Horse that Looked Back
ইত্যাদি।।
এখানে আমার অঙ্কিত মাদার টেরেসা র একটি বিমূর্ত চিত্র রইল।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....