প্রচেষ্টা
মৈত্রেয়ী চট্টোপাধ্যায়
হৃদয় কইল শীতল বাতাস
আঁখি কহিল ফুলের উপবন ,
ত্বক কহিল কোমল পরশ
তবে কোনটাকে বাছবি তুই মন ?
এহেন কঠিন দ্বন্দ্বে পরি
মন বুঝি মূর্ছা যায়।
তবে কাকে সমর্থন করি,
পড়েছি মহা জটিলতায় ।
আমার তো ভাই মত আছে,
দাবি জানাবে কাকে ?
অভিমান কেউ না করে পাছে,
চিন্তায় মন মহা দুর্বিপাকে।
আমার ইচ্ছে তবে বলেই ফেলি,
সুযোগ তোরা সবাই পাবি।
এর আগে ডানা দুটি মেলি,
আয় চল একটু উড়তে যাবি?
উড়লে তো সবাই তোরা,
শীতল বাতাসের পরশ পাবি ,
বাগানের দেখবি উপর থেকে তোরা -
কোমল স্পর্শ টা না হয় খুঁজে নিবি।
রাখিয়া সকলের দাবী,
নিজ মত করি প্রতিষ্ঠা,
মন বলে হয়ে যোগ্য চাবি,
খুলবে তালা তোমারি প্রচেষ্টা ।
পাঠকের মতামত
No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....