মোহনা ব্যানার্জী
অন্ধকারের কারা থেকে
যখন তুমি মুক্তি দিলে ;
সেই ক্ষণেতে তুমি প্রভু
জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে ছিলে ;
সেই আলো তে সত্যখানি ,
করি হে দর্শন ;
মিথ্যার এই খোলস ছেড়ে ,
সত্য কে করি আলিঙ্গন ;
সর্ব কালের সেরার সেরা ,
দম্ভ হীনা সত্য ;
তোমার জ্যোতি তে আলোকিত ,
সকল নরক মর্ত্য;
সবলতার সুরে গাঁথা ,
সত্য বাণী শুনি ;
তোমার চরণে আশ্রিত বিশ্ব,
হে ব্রম্হজ্ঞানী ||

❤️❤️❤️
ReplyDelete