অচেনা রূপ
অভিজিৎ চক্রবর্তীএই শহরে কে কাকে ভালোবাসে -
যতটুকু হয় প্রকাশ ,
ততটুকুই থাকে অপ্রকাশিত -
মনের গভীর খাদে।
অনুভূতি ঢাকা পড়ে ,
মিষ্টি হাসির অন্তড়ালে -
কথা গুলি ঘুরে ফেরে -
কথার বেড়াজালে ।
প্রিয় মুখ ,
অচেনা রূপ।
যেমনটি নদীর স্রোতে, পড়া
আকাশে ভেসে যাওয়া মেঘের স্বরূপ ।।
.....
....

No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....