Sunday, May 15, 2022

স্মৃতিচারণ,অবনীন্দ্র নাথ দাস

 স্মৃতিচারণ 

অবনীন্দ্র নাথ দাস



ওরে যেতে হবে যেতে হবে 

কি এমন আছে বাকি 
যা কিছু পেতে হবে!  
নিয়ে যাবি কিবা সাথে 
শূন্যতা মুঠো হাতে । 
দয়া মায়া মোহ লোভ 
ছেড়ে দেনা আজ, 
অজান্তে হেথা তোর 
সাঙ্গ যে কাজ । 
রাজা সেজে কিবা লাভ 
ভিক্ষারী কি এমন মন্দ 
দু চোখ বুজলে ই 
কেটে যাবে দ্বন্দ ।
এখানে তে লুকোচুরি 
খেলে যায় ভাগ্য 
তবু ও মরতে চায় না কেউ 
চায় যে আরোগ্য । 
কদিনের আসা যাওয়া 
শোষণে ও শাসনে 
কেউ যোগী মহারাজ 
বসে যোগ আসনে । 
সবাই  তো দিশে হারা 
মরণ টা সত্য ।
ভেবে দেখ পড়ে আছি 
জীবন এক সুবিশাল গর্ত ! 
পাঠকের মতামত

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন