Friday, July 22, 2022

আমার গিন্নি ।। অনুপ কুমার জানা

SA



আমার গিন্নি
অনুপ কুমার জানা 


আমার গিন্নি এক ভদ্র মহিলা
সন্দেহ তাতে মোটেই নেই ,
নিজের ক্ষতি হবে জেনেও  --
পরের উপকার সে করবেই । 

কথা-বার্তায় অতি নিরহংকার ,
বৈষ্ণব নীতি ভালোই মানে ;
সাজ-সজ্জায় খুবই সাধারণ
গরিবীপনা ভালোই জানে । 

কাজ-কর্মে নিপুণা না হলেও
ত্রুটি রাখার চেষ্টা করে না ।
পরিবারের প্রতি যত্ন প্রচুর
নিজের খেয়াল মোটেই রাখে না । 

ঠাকুর-দেবতায় ভক্তি অগাধ ,
পারলে জীবন সঁপে দেয় ,
স্বাস্থের প্রতি বড্ড বেপরোয়া ,
শরীরকে রাখে ভীষণ অবহেলায় । 

মাটির ঠাকুর নয়কো শুধু
মানুষ ঠাকুরও তার শ্রদ্ধেয় ,
লক্ষ্মী , সরস্বতী , কালীর মতোই
লোকনাথও ঠাকুরও তার পূজনীয় । 

ভাব-ভঙ্গিতে বুঝবে না কেহ
আমার গিন্নির মহৎ গুন ,
হৃদয় স্পর্শ করবে যখন--
বুঝবে কেমন জ্যোৎস্নাভরা মুন । 

পিতা-মাতার ছিল অতি প্রিয়
ঘটা করে বলেন শাশুড়ীমা ,
শশুর বাড়ী এসে সুপর্ণা
পেলনা তেমন কোন উপমা । 
আমি এক অভাগা কর্তা
জুটল না কোন দামী চাকরি ।
উচ্চ শিক্ষিত হয়েও গিন্নি
হোল‌ না আজকের আদর্শ নারী । 


অনুপ কুমার জানা ‌‌
ছোট বেলা থেকেই কবিতা ও গল্প লেখার উৎসাহী ছিলেন । নিবাস : পশ্চিম মেদিনীপুরের ভূঞ্যাড়া গ্ৰামে ।  শিক্ষা : বি এস সি অনার্স (রসায়ন) , সি এস সি (কম্পিউটার) , এপ্রুভ্ড প্রোডাক্সান কেমিস্ট্ 
কর্ম : ফার্মাকেমিস্ট্ Vulcan Laboratory Pvt Ltd






No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন