সাহিত্যের অঙ্গনে ।। অষ্টম সংখ্যা।।1july2022
রথ যাত্রা
সুজিত কুমার রায়
আষাঢ় মাসের, দ্বিতীয়া শুক্ল পক্ষে -
প্রভু জগন্নাথ চরিবেন রথে।
আছেন সুভদ্রা , বলরাম ও সাথে
গুন্ডিচা যাবেন প্রভু মহা সমারোহে।।
নন্দীঘোষ, দর্পদলন আর তালধ্বজ
নানা আয়োজনে ,সাজানো হয়েছে রথ।।
খোল,করতল সহযোগে, মহা ধুমধামে
কতশত ভক্ত নিমগ্ন নাম সংকীর্তনে।
নিস্পলক চোখে প্রভু করেন জগৎ দর্শন
নানা বেশে ,নানা রূপে,ধরে নানা নাম।।
সুজিত কুমার রায়


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....