Sunday, July 10, 2022

প্রথম বর্ষা ।। সায়ন্তন রায়

নবম সংখ্যা।।10july2022।।সাহিত্যের অঙ্গনে

প্রথম বর্ষা
সায়ন্তন রায় 

রাতের ঘন অন্ধকারে,
আপন মনে একলা ঘরে।
আকাশ জুড়ে মেঘ জমেছে বেশ,
যেনো আনমনা রমণী 
পিঠের পরে ছড়িয়েছে তার কেশ।
বর্ষার প্রথম আগমন বার্তা।
শোনা যায় মেঘের গুরু গর্জন,
কাকে যেন ডাকে ,ভেঙে সব নির্জন।
শুরু হয় বৃষ্টির ঝম ঝম ধ্বনি,
সেই রমণীর নূপুরের  রিনি ঝিনি
মাটি ভেজে, সোঁদা গন্ধে ভরে চারিদিক।
মন আকুলিত হয়,মাতে নতুন আনন্দে।
করবীর মালা পড়ে নব রূপ ধরি
এসেছে নব রূপে নব নাম ধরি
বইছে  শীতল হাওয়া,
ধরা যে পাগল পাগল পারা।
বর্ষা এসে জাগলো আর এক প্রান।
যেন গাইছে সবাই মেঘ মল্লার গান।

সায়ন্তন রায় 

পড়াশুনার সাথে গৃহ শিক্ষকতার সঙ্গে যুক্ত 
নেশা লেখা লেখি , এবং
বিশেষ পছন্দ  গান করা এবং বই পড়া।



No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন