সোমনাথ ঘোষ
নিরুপদ্রবে শান্তি মনে
থাকতে যদি চাও
বল কথা কম শোন বেশি
লাগিয়ে লাগাম জিবের পেশী।
হয়তো তুমি অনেক জান
ভীষণ রকম বিজ্ঞ
এড়িয়ে চল তর্ক বিবাদ
সেজে থাক অজ্ঞ।
কথায় বলে বোবার
নাকি শত্রু নাই
কথাটা যে মিথ্যে নয়
হাড়ে হাড়ে বুঝছি তাই।
পাগল বুড়ো ভেবে আমায়
করবে জানি অবহেলা
ঘটনা যদি ঘটে এমন
বুঝবে তখন কত ঠেলা।
সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী।
শিক্ষাগত যোগ্যতা। বি কম।
নিবাস -চন্দননগর।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....