এলো বসন্ত
জাফর মোল্লা
এলো বসন্ত মনে আনন্দ
প্রাণে লাগে যে দোলা।
গাছ গাছালি পাখ পাখালি
করে নৃত্য খেলা।।
মধুকর ওড়ে ফুলের বনে
গুন গুন গুন সুরে।
প্রজাপতির ডানার হাওয়ায়
ফুলেরাও পাখা নাড়ে।।
মৌবনে বৌ কথা কও
সুরের মূর্ছনা ওঠে।
নৌকার মাঝি পাল তুলেছে
ফিরতে আপন ঘাটে।।
বৃক্ষ সকল খুলছে বসন
হাওয়ার তালে তালে।
নতুন সাজে সাজবে এখন
খুশিতে হৃদয় দোলে।।
বগা বগি পুকুর পাড়ে খুশিতে ডানা নাড়ে
দেখে ভরে মন।
মাছরাঙা ঝুপ করে ডুব দিয়ে মাছ ধরে
শালিক করে নাচন।।
বুলবুলি আর টুনটুনিতে
গাইছে গান গাছের শাখে
ফাগুন এলো আজ।
তাইতো সবাই মনের সুখে
বলতে থাকে ডেকে ডেকে
ছাড়ো যে যার কাজ।।
জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা
শিক্ষা:- BSC Bio,(DIAM,RMP )


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....