দশম সংখ্যা।।16july।।2022।। সাহিত্যর অঙ্গনে
তুমি হীন
জাফর মোল্লা
বেদনা ভরা হৃদয়ে খরা
একা হয়ে গেছি।
সুখের স্বপ্ন করে ভঙ্গ
ব্যথায় ভরালে সখী।।
একা কাটাই দিনরাত টাই
হৃদয় মরু করে।
প্রিয় সখী দিয়েছ ফাঁকি
আমার একা করে।।
বড়ো সুখী আছো তুমি
অন্যত্র এখন।
দুঃখের হাটে জীবন কাটে
ব্যথাতুর মোর মন।।
প্রেমের জ্বালায় জ্বলছে হৃদয়
ক্ষণে ক্ষণে মোর।
কোথায় তুমি পাইনা আমি
জড়াই একাকিত্বের চাদর।।
বড়ো ফাঁকা লাগে, তুমি হীন মনে
ধরার জমিনে।
আছি বেঁচে এরি মাঝে
প্রতি ক্ষণে ক্ষণে।।
জাফর মোল্লাজয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা শিক্ষা:- BSC Bio,(DIAM,RMP )
জাফর মোল্লা
জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা
শিক্ষা:- BSC Bio,(DIAM,RMP )


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....