Sunday, July 10, 2022

আশা।। সোমনাথ ঘোষ

নবম সংখ্যা।।10july2022।।সাহিত্যের অঙ্গনে

আশা
সোমনাথ ঘোষ 

তুমি আছ আমার সুপ্ত মনের
গভীর গহীন একাকী কোনে
তাইতো আমার ভোরের আকাশ
ভৈরবী সুরে কাটায়  অবকাশ। 

সারাদিন তোমায় নিয়ে কত খেলা
কতশত স্বপ্ন দেখা ভাঙ্গা গড়ার মেলা
তুমি ছাড়া নিঃশ্ব আমি জীবন মরুময়
তুমিই আমার এগিয়ে চলার অপার বিস্ময়। 

আমার মত সবার মনেই তুমিই
আছো জেগে 
জগৎ সংসার টা চলছে জানি
তোমার যাদুবলে
আজকে না পাওয়া গেলেও
কালকে পাব বলে। 

সোমনাথ ঘোষ
অবসর প্রাপ্ত ব্যাঙ্ক কর্মচারী। 
শিক্ষাগত যোগ্যতা। বি কম। 
নিবাস -চন্দননগর।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন