কলঙ্ক শুধুই আমার
হীরামন রায়
কলঙ্ক শুধুই আমার লাগিলো গায়,
যে লাগালো কলঙ্কের কালি,
সকলের চোখে সেই সাধু,
সেই মাথা উচু করে কুড়ায় হাত তালি।
কলঙ্কিনী আমি রাধা
গৃহিনী কেন বাহির হয়েছি পথে,
এটাই দোষ তাই লাগাও কলঙ্ক,
চুন কালি পড়ে যাতে।
যারা ছিটালো কুৎসা কুকথা,
তাদেরই এক জন শ্যাম কালাচাঁদ,
মোর সাথে প্রেমে হয়ে উচাটন,
গরল ঢালার পেতেছিল ফাঁদ।
আজ কলঙ্কিনী রাই বিনোদিনী,
কানু প্রেম বিষে জ্বলে পুড়ে ছাঁই,
কদম্বতলে পোড়া বাঁশি ডাকে রাধা রাধা বলে,
ও বাঁশি অঙ্গে জ্বলা ধরায়।
ও আমি নারী বলে কলঙ্ক দিলে,
তাতে তোমার কি বা যায় আসে,
প্রেম পিয়াসে প্রজাপতি বেসে,
কালো হাতে দিলে পুষ্পদল পিসে ,
তবু দোষী আমি রাধা জামিনী,
যন্ত্রণা জ্বালা ঘৃনা অপমান,
সকলি আমার ওহে ঈশ্বর,
এর নিরসন হবে কিনা ভগবান।
রক্ত মাংসে গড়া --
পুতুলী যৌবন জ্বালা শুধুই কি তাহার,
আমিও তো মানুষ আছে মান হুষ,
তবু কলঙ্কটা শুধুই আমার।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....