Saturday, July 16, 2022

দাগ ।। বিদিশা বন্দ্যোপাধ্যায়


দাগ
বিদিশা বন্দ্যোপাধ্যায় 


তখনও সঙ্গম সুধা শুকিয়ে যায় নি
ঠোঁটের কোণে লেগে আছে 
আবেশের শেষ চিহ্ন টুকু।
সদ্য ঊষালগ্নে ছাতিমের পাতা থেকে
টুপ টুপ করে ঝরে পড়ছে শিশির
এলো মেলো ভাবে 
মাটিতে ছড়িয়ে আছে শিউলি ফুল।
কুড়বার কেউ নেই।
অনাদরে পড়ে আছে ,আর
শোকগাথা শোনাচ্ছে ঘাসের কানে ।
অরুণোদয়ের আলোয় শিশির বিন্দুরা 
ঝলসে উঠছে । ঘাসের আগায় ..
কি অপরূপ শোভা তার।
একটু পরেই মরে যাবে তারা।
প্রখর সূর্যের তাপে শুকিয়ে ,
ম্যাড়ম্যাড়ে হয়ে ঘাসের উপর থেকে যাবে - 
শুধু ছাপ টুকু --
সঙ্গমের শেষ রেশ হয়ে ।।

বিদিশা বন্দ্যোপাধ্যায়


No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন