বঙ্গ ললনা
মোহনা ব্যানার্জী
শত শ্রম আর বুদ্ধি দিয়ে,
শীর্ষে মোদের বঙ্গ ললনা;
মুক্ত বিহঙ্গদের মতোন স্বাধীন ভাবে,
মেলছে তাদের ইচ্ছেডানা;
সংসার আর সমাজ নামক,
দুই বাঁধার বাঁধন ছিড়ে;
সেই সমাজের অন্যায়েতে,
গর্জে উঠে উন্নত শিরে;
সকল সমরে সকল সফরে,
নারীরা আজ দেশের গর্ব;
জল ,স্থল আর ভিন্ন দিকে,
নারীর ক্ষমতা হয়নি খর্ব;
প্রার্থনা করি নারী শক্তি ,
বিকশিত হোক প্রতি ঘরে ঘরে;
প্রকাশ হোক প্রতি প্রতিভা,
যত্নে স্থান পাক প্রতি অন্তরে;
সকল নারী জাতির প্রতি
জানাই শতকোটি প্রণাম ;
সর্ব তরাস ত্যাগ করো নারীর,
লুটে নাও নিজ সম্মান।।
মোহনা ব্যানার্জী
Computer science engineering student.


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....