সাহিত্যের অঙ্গনে ।। অষ্টম সংখ্যা।।1july2022
অনুভবে তুমি
বিজিত কুমার আচার্য্য
আজি বাগানের ফুল ফুটিয়া
মধুকর সুধা নিল চুষিয়া
রক্তিম বদনে স্নেহ উপচিয়া
পরান জাগিছে আলিঙ্গনে
প্রভাত উঠিল মুখরিয়া।
রাত কেন হল ক্ষীনকায়
আদর উল্লাসে মাতিয়া
ক্ষণিকেই তুমি মুহ্য প্রায়
সকলই তুষ্ট তোমাতে
আচমকা কড়া নাড়ায়
স্বপ্নীল প্রভাতবেলায়
হৃদয় দোলার মুহূর্তে
তোমার শ্রেষ্ঠ উপহারে।
বিজিত কুমার আচার্য্য
কৃষিতে গ্রাজুয়েশনএবং এম এড ফাইনাল ইয়ার। চাকুরির প্রথমে শিক্ষকতা হাইস্কুল এবং মাদ্রাসায় পরে ২০০৪ সালে উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসাবে সরকারি চাকুরী তে যোগদান। ১৯৯১ সাল থেকে পত্র পত্রিকা সাময়িকী তে ছড়া, কবিতা,গল্প প্রবন্ধ নিবন্ধ ইত্যাদি লেখা লেখির সাথে যুক্ত। বাংলাদেশ বেতারে ছোটদের অনুষ্ঠান কিশলয়, সিলেট বেতারের আঞ্চলিক অনুষ্ঠান সুরমা পারের কথা এবং কৃষি বিষয়ে অনুষ্ঠান শ্যামল সিলেটে নিয়মিতভাবে কথিকা লেখা এবং পাঠ করা প্রভৃতির সাথে যুক্ত আছেন।।


No comments:
Post a Comment
আপনার মতামত প্রদান করুন....