Friday, July 1, 2022

চক্কর ।।সীমান্ত কুমার রায়

 সাহিত্যের অঙ্গনে ।। অষ্টম সংখ্যা।।1july2022

চক্কর
সীমান্ত কুমার রায় 


 


প্রকৃত শিক্ষা অর্জন, এটা কি মুখের কথা!
দরকার নেই, কি হবে তাতে
সময় নষ্ট ছাড়া আর তো  কিছু নয়।
কিন্তু শিক্ষিত হবার লোভটাকে ছাড়িনি।
ঘুরে ফিরলাম, ঘুরছি এখানে-ওখানে, সেখানে।
পেলামনা বটে, কিন্তু কি যায় আসে তাতে
তবে পেয়েছি শিক্ষিত হবার নিত্যনতুন পন্থা,
চাবিকাঠিও বলা চলে।
অল্প সময়ে ফাইল ভরে উঠতে লাগলো
অসংখ্য সব নথিতে।
আত্মপরিজনের জন্যে এবার, দেখি কে আটকায়!
শেষে দেখি হচ্ছেনা কিছু,
দিলাম বেঁচে ওই পুকুরপাড়ের  কাছে যেটুকু জমি আছে।
পেলামও বটে, দিব্যিই ছিলাম।
তারপর সর্বনাশী ব্যাটাররা এলো!
ঢঙ করলাম, ডানপাশে বুকের ব্যথাটা বাড়ছিলো;
বিফলে গেলো!
এখনো ঘুরছি, তবে এটা ঘোরা নয়,
এটা হলো চক্কর কাটা! 

 


সীমান্ত কুমার রায়,
স্কূল ম্যাগাজিনে প্রথম লেখা,
পত্রিকায়,ই-ম্যাগাজিনে নিয়মিত লেখালেখি ।
পেশাগত ভাবে শিক্ষকতা র সাথে যুক্ত।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন