Friday, July 1, 2022

আমার পাতার ঘর ।। জাফর মোল্লা

 সাহিত্যের অঙ্গনে ।। অষ্টম সংখ্যা।।1july2022

আমার পাতার ঘর

 জাফর মোল্লা 



মনি নদীর পাশে আছে
     আমার পাতার ঘর।
         সুখে থাকি সারাবছর
             বর্ষায় লাগে ডর।।

নদীর কূলে বসত আমার
       শান্তি নেই খুব।
          ঝড়ের আওয়াজ শুনলে কানে
              গুর গুর করে বুক।।

যখন তখন নদীর ভাঙ্গন
      হয়ে যায় শুরু।
          ঘর খানা থাকে কি যায়
               হৃদ করে দুরু দুরু।।

মুখ তুলে স্রোতের তালে
      মুচকি হাসে জল।
          উথাল পাতাল ঢেউয়ের সাথে
             নামে বানের ঢল।।

এককূল ভাঙে অপর গড়ে
       এটাই বিধির লীলা।
           নদীর কূলে বেঁধে বাসা
               দুঃখ দুবেলা।।

নদীর কূলে ছোট্ট নীড়ে
       সুখের খোঁজে রই ।
           বছর বছর ভাঙলে ঘর
               সুখ পাই আর কই।। 


 জাফর মোল্লা
 জয় নগর,দক্ষিণ চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ

Education qualification:- BSC Bio,(DIAM,RMP )

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন