Friday, July 1, 2022

মিল নেই ।। সোমনাথ ঘোষ

সাহিত্যের অঙ্গনে ।। অষ্টম সংখ্যা।।1july2022

  মিল নেই
সোমনাথ ঘোষ 


 


আমার ইচ্ছে আমার আবেগ
আমার ভালবাসা আর ধন্দ
মিলিবে না কভু তোমার সনে
যা কিছু আছে আমার পছন্দ।

আমার মনের সুপ্ত কোনের মায়া

হয়তো বা আছে কিছু হিংসার ছায়া
না মিলিবে না তোমার মনের সাথে
এমনই মোদের বিচরণ এই জগতে

আমার মনের ক্রূর লালসা বিদ্বেষ
যদি থাকে কিছু ভোগবিলাসের ইচ্ছে
না সেটাও মিলিবে না যেন সবিশেষ
এমনই পরমেশ্বরের নির্দেশ।

আমার উচ্ছাস আমার আনন্দ
আমার চলন আমার বলন
মিলিবে না কভু সেটাও করো সনে
বিধাতার সৃষ্ট আছি মোরা যতজনে।

 


 

সোমনাথ ঘোষ বি কম,


No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন