Friday, October 7, 2022

অদ্ভুত ।। কে.এম.আলম

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) ।। বাইশতম সংখ্যা ।। 07 October 2022।।  

সাহিত্যের অঙ্গনে


অদ্ভুত
কে.এম.আলম


একই মুখের বিভিন্ন চরিত্র নিয়ে মানুষ পৃথিবীতে আসে
ধীরে ধীরে তাঁর স্বভাব প্রকাশ পায় সবার মাঝে,
কারো মন করে জয়,কাউকে দেয় ব্যথা
এভাবেই চলতে থাকে প্রতিটা মানব জীবনের চাকা।
ব্যথা দিয়ে কারো কাছে পাওয়া যায়না কো দোয়া
এক সময় হারিয়ে-ও যায় সবার ভালোবাসার ছোঁয়া।
একে-একে চলে যায় দিন,যায় তো চলে বছর
হঠাৎ একদিন শোনা যায় কারো মৃত্যু খবর।
কি দরকার কষ্ট দিয়ে অন্যকে কাঁদানো
থাকুক না নিজের আমলনামা-টা 
উত্তম কাজ দিয়ে বাঁধানো।
মস্ত এই দুনিয়া অসাধারণ সুন্দর ভাবে সাজানো
ঠিক তেমনি মানুষের ভেতরটা 
অদ্ভুত সব চরিত্রে গোছানো।
ভালো কাজ,ব্যবহার আর মুচকি হাসিতে,
 যদি কারো মনে শান্তি মিলে
তবেই নিজের জন্য অন্যের অদৃশ্য দোয়া অনবরত চলে।

কে,এম,আলম
ঢাকা।

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন