Saturday, October 1, 2022

কাশফুলের নরম ছোঁয়া ।। কে. এম.আলম

সাহিত্যের অঙ্গনে (Sahityer Angone) 



কাশফুলের নরম ছোঁয়া 
কে. এম.আলম


শরৎে এসে দেখা দেয় 
অবর্ণনীয় সুন্দর কাশফুলের
যার মাঝে নেই কোন প্রকার গুন,
ঘ্রান বা গন্ধের,
তবু মানুষ উতলা হয় কাশফুলের জন্য
কাশফুলের টানে সবাই ছুটে-হয়ে যে হন্য,
ঘ্রান না থাকলেও দেখতে তো বেশ মনকাড়া
যার কারনেই সবার হৃদয়ে সে দেয় যে নাড়া,
ছোট থেকে বড় সবাই ভালোবাসে
কাশফুলের বনকে
তার স্নিগ্ধ ছোঁয়াতে পুলকিত করে
মানব জাতির মনকে,
আমিও কেন বাদ রবো
 তার স্নিগ্ধতা আর সৌন্দর্য দেখা থেকে
তাইতো চলে এসেছি আজ 
কাশফুলের মাঝে শত ব্যস্ততাকেও পাশে রেখে।

কে. এম.আলম

No comments:

Post a Comment

আপনার মতামত প্রদান করুন....

নবতম প্রকাশিত সংখ্যা

অপূর্ণ স্বপ্ন

অপূর্ণ স্বপ্ন  বিপ্লব মাহাতো পূর্ণিমা রাতে চাঁদের এ কী মেলা, ও সুন্দরী, ভালো লাগে না আর লুকোচুরি খেলা। ভেবেছিলাম তোমাকে নিয়ে যাবো দূরদেশে, ...

আরও পড়ুন